ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৩, ০৯:২০ এএম
প্রিন্ট সংস্করণ

কিংসের টানা চতুর্থ শিরোপা

কিংসের টানা চতুর্থ শিরোপা
ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগের টানা চতুর্থ শিরোপা নিশ্চিত করার পর বসুন্ধরা কিংসের উচ্ছ্বাস শিরোপার মঞ্চ প্রস্তুত ছিল। কোন প্রক্রিয়ায় সে মঞ্চে পা রাখবে বসুন্ধরা কিংস—এ নিয়েই যা একটু কৌতূহল ছিল। গতকাল শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৬-৪ গোলে হারিয়ে টানা চতুর্থ শিরোপা নিশ্চিত করল হালের পরাশক্তিরা। ফেডারেশন কাপ ফাইনালের ড্রেস রিহার্সেলে মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আবাহনী। ১৭ ম্যাচে বসুন্ধরা কিংসের সংগ্রহ ৪৬ পয়েন্ট। বাকি তিন ম্যাচে হালের পরাশক্তিরা পয়েন্ট শূন্য থাকলেও দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনী তাদের টপকাতে পারবে না। ২০১৮ সালে ঘরোয়া শীর্ষ লিগে আত্মপ্রকাশের পর একক অধিপত্য অব্যাহত রাখল ক্লাবটি। ২০০৭ সালে পেশাদার যুগে প্রবেশের পর টানা তিন শিরোপা জিতেছে আবাহনী। প্রথমবারের মতো কোনো ক্লাব টানা চার শিরোপা জয়ের রেকর্ড গড়ল। ঢাকা লিগে ১৯৫৩ থেকে ১৯৫৬ পর্যন্ত টানা চার শিরোপা জয়ের নজির রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের। বসুন্ধরা কিংস অ্যারেনায় ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচের ষষ্ঠ মিনিটে দোরিয়েলতন গোমেজের গোলে লিড পায় বসুন্ধরা কিংস (১-০)। ২৬ মিনিটে সুজন বিশ্বাসের গোলে সমতায় আসে শেখ রাসেল (১-১)। ৩৮ মিনিটে দীপক রায় ব্লুজদের লিড এনে দেন (২-১)। প্রথমার্ধের যোগ করা সময়ে রবসন রবিনিয়োর গোলে সমতায় আসে কিংস (২-২)। পরের মিনিটে মুরসালিন আহমেদের গোলে ফের এগিয়ে যায় চ্যাম্পিয়নরা (৩-২)। বিরতির পর ৫০ মিনিটে দোরিয়েলতন গোমেজ স্কোরলাইন ৪-২ করেন। ৬৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এ ব্রাজিলিয়ান (৫-২)। ৬৯ মিনিটে কেনেথ ইকেচুকু শেখ রাসেলের হয়ে ব্যবধান কমান (৫-৩)। ৭৬ মিনিটে নিজের চতুর্থ গোল করেন দোরিয়েলতন (৬-৩)। ৯০ মিনিটে ম্যাচের দশম গোল করেন কেনেথ ইকেচুকু (৬-৪)। লিগে ১৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা তালিকার শীর্ষে আছেন দোরিয়েলতন। তালিকার পরের পাঁচটি স্থানও বিদেশি ফুটবলারদের। কুমিল্লায় ফেডারেশন কাপ ফাইনালের ড্রেস রিহার্সেলে মুখোমুখি হয়েছিল ঢাকা আবাহনী ও মোহামেডান। প্রথমার্ধের যোগ করা সময়ে সুলেমান দিয়াবাতের পেনাল্টি গোলে লিড পায় মোহামেডান (১-০)। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল সাদা-কালো জার্সিধারীরা। পরের মিনিটে এলিটা কিংসলের পেনাল্টি গোলে সমতায় আসে আবাহনী (১-১)। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে আবাহনী। ১৬ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মোহামেডান। মঙ্গলবার কুমিল্লায় ফেডারেশন কাপ ফাইনালে ফের মুখোমুখি হচ্ছে আবাহনী-মোহামেডান। মুন্সীগঞ্জে রেলিগেশনের ফাঁদে থাকা আজমপুর এফসি উত্তরাকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ৮৬ মিনিটে ব্যবধান নির্ধারণী একমাত্র গোলটি করেন ইমতিয়াজ রায়হান। ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অস্টম স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। ১৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে আছে উত্তরা এফসি আজমপুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিয়েতনামে স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটক নিহত

ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনালে ভাইরাস আতঙ্ক

শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী ও ৯ মাসের সন্তান নিহত

বন্যার্তদের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক দলের ৪ জরুরি নির্দেশনা

নানা প্রতিকূলতা-ভয়ভীতির মুখেও পিছিয়ে যাইনি : বাসুদেব ধর

বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

অপরিকল্পিত নগরায়ণে নিয়ম না মানার প্রবণতাই দায়ী: মীর শাহে আলম

হোয়াইওয়াশ এড়াতে ২০০ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

শিল্পায়ন হবে, তবে পরিবেশের ক্ষতি করে নয়: পরিবেশমন্ত্রী

১০

কৃষি কর্মকর্তাকে হুমকির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

১১

বিয়েতে খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২

১২

মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি, কী লিখলেন?

১৩

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

১৪

হালান্ডের মতো চেহারাই বদলে দিল রুশ মডেলের জীবন

১৫

বিশ্বকাপের একটি মিশর-আর্জেন্টিনা ম্যাচ যেভাবে ফিলিস্তিন ইস্যুর প্রতীক হয়ে উঠল 

১৬

বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

১৭

শীর্ষ ১০-এর বিপক্ষে না খেলেই ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা

১৮

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের রেশন সুবিধা চালুর উদ্যোগ

১৯

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি

২০
X