স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৩, ০৯:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

আল-নাসরের প্রস্তাবে জিদানের না

আল-নাসরের প্রস্তাবে জিদানের না
রুডি গার্সিয়া যখন আল-নাসর কোচের চাকরি করছেন, তখনো কথাটা শোনা যাচ্ছিল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ গত এপ্রিলের এক প্রতিবেদনে রুডি গার্সিয়ার জায়গায় জিনেদিন জিদানকে আনতে চায় সৌদি আরবের ক্লাব—এমন দাবি পেশ করে। এখন জানা যাচ্ছে, সত্যিই জিদানকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল আল-নাসর। পত্রপাঠ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ফরাসি কিংবদন্তি। ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মেরকাতো’ বৃহস্পতিবার খবরটি প্রকাশ করেছে। ফুট মেরকাতোয় সান্তি আওনার লেখা প্রতিবেদন থেকে জানা গেছে, জিদানকে ২ বছরে ১৫ কোটি ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৭২৭ কোটি ৬১ লাখ টাকা পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দিয়েছিল আল-নাসর। ফরাসি সংবাদমাধ্যম ‘আরএমসি স্পোর্ট’-এর সঞ্চালক জেরোম রথেন বলেন, ‘জিদানের মতো কোচকে মাঠের বাইরে থাকা উচিত নয়।’ তার অনুষ্ঠানে উপস্থিত জিদানের জাতীয় দল সতীর্থ ক্রিস্তোফ দুগারে বলেছেন, ‘একজন কোচের কাছে কোচিং কোনো বিষয় নয়। তার সেই ইচ্ছাটা আছে এবং সেটা প্রকাশও করেছে। কিন্তু সে যে কোনো প্রস্তাব লুফে নেবে কেন? কোচ হিসেবে তার সাফল্য আছে। প্রায় প্রতিটি ধাপেই সে দারুণভাবে উত্তীর্ণ হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

ভলিবলের কামাল আর নেই

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

১০

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

১১

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

১৪

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

১৫

২ ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ

১৬

তিস্তার চরে তরমুজে স্বপ্ন বুনছেন চাষিরা

১৭

টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই : জোনায়েদ সাকি

১৮

যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে

১৯

শুরু হলো বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি

২০
X