কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল ভারত। গতকাল ইন্দোরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে কিউইদের ৯০ রানে হারিয়েছে রোহিত শর্মা শিবির। তিন ম্যাচ সিরিজে ভারত জিতল ৩-০ ব্যবধানে। ওয়ানডেতে নিউজিল্যান্ডকে এ নিয়ে তিনবার ধবলধোলাইয়ের লজ্জা দিল কোহলিরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শুভমান গিলের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৮৫ রান করে ভারত। জবাবে নিউজিল্যান্ড ৪১.২ ওভারে গুটিয়ে যায় ২৯৫ রানে। ২৫ রান ও ৩ উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরস্কার জেতেন ভারতের শার্দুল ঠাকুর। জয়ের লক্ষ্যে খেলতে নামা নিউজিল্যান্ডের হয়ে লড়েছেন বলতে গেলে শুধু ডেভন কনওয়ে। ১০০ বলে কিউই ওপেনার খেলেন ১৩৮ রানের ঝলমলে ইনিংস। ১২ চারের পাশাপাশি ৮টি ছক্কা হাঁকান ওয়ানডেতে তৃতীয় সেঞ্চুরি পাওয়া ডেভন। বাকিদের মধ্যে কেউ পাননি ফিফটির দেখা। ৪২ রান করেন হেনরি নিকোলস। মিচেল সান্টনার ৩৪, মাইকেল ব্রেসওয়েল ২৬ ও ড্যারেল মিচেল ২৪ রান করেন। বল হাতে ভারতের হয়ে শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব তিনটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ভারতের হয়ে উদ্বোধনী জুটিতে ২১২ রান তোলেন রোহিত শর্মা ও শুভমান গিল। ৮৫ বলে নয় চার ও ছয়টি ছক্কায় ১০১ রান করে বিদায় নেন রোহিত। ওয়ানডেতে ৩০তম সেঞ্চুরি এটি তার। তিন বছর পর ওয়ানডেতে তিন অঙ্কের দেখা পেলেন রোহিত।
ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি পান শুভমান গিল। ১২০ বলে ১৩ চার ও পাঁচ ছক্কায় তিনি খেলেন ১১২ রানের ইনিংস। এ ছাড়া দলের হয়ে হার্দিক পান্ডিয়া ৫৪, বিরাট কোহলি ৩৬ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে তিনটি করে উইকেট নেন জ্যাকব ডাফি ও টিকনার।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত
১
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু
২
ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে
৩
বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা
৪
ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর
৫
চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’
৬
পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
৭
নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ
৮
বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি
৯
আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি
১০
কমলো স্বর্ণের দাম, ভরি কত
১১
গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী
১২
জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ
১৩
অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!
১৪
জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির
১৫
ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
১৬
নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু
১৭
ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া
১৮
২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন