কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ০২:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

মিয়ানমারের শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে মামলা জার্মানিতে

মিয়ানমারের শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে মামলা জার্মানিতে
মিয়ানমারের শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে জার্মানিতে ফৌজদারি অভিযোগ করা হয়েছে। এটি করেছেন মিয়ানমারের মানবাধিকার কর্মী এবং ১৬ জন ভুক্তভোগী। দেশটিতে দুই বছর আগে হওয়া সামরিক অভ্যুত্থানের পর থেকে নাগরিকদের ওপর নৃশংসতা এবং রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার পরিপ্রেক্ষিতে এ অভিযোগে করা হয়। ফর্টিফাই রাইটস নামের একটি মানবাধিকার সংগঠন গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে। খবর রয়টার্স ও আলজাজিরার। দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠী, গণতন্ত্রপন্থি এবং সুশীল সমাজের বিরুদ্ধে নৃশংসতায় জড়িত মিয়ানমারের সেনাবাহিনীকে জবাবদিহির আওতায় আনার এটি সাম্প্রতিক আইনি উদ্যোগ। ফর্টিফাই রাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সহপ্রতিষ্ঠাতা ম্যাথু স্মিথ। থাইল্যান্ডের ব্যাংককে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিয়ানমারের সেনাবাহিনী খুন, ধর্ষণ, নির্যাতন, জেল ও গুমের মতো ঘটনার মাধ্যমে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ করছে—এ অভিযোগ সে বিষয়েরই নতুন প্রমাণ। এদিকে জার্মানিতে যে অভিযোগ করা হয়েছে সে বিষয়ে জানতে মিয়ানমারের জান্তা সরকারের এক মুখপাত্রের সঙ্গে কথা বলার চেষ্টা করে রয়টার্স; কিন্তু কল রিসিভ হয়নি। তবে পূর্বে দেশটির সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘনের এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে মিয়ানমারের জার্মান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় তারেক রহমানের সমাবেশে নেতাকর্মীদের ঢল

বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

ভারত ম্যাচ বয়কটে যেসব ক্ষতির মুখে পাকিস্তান

রাজধানীতে প্রাণ গেল পথচারীর

ভূমিকম্পে কাঁপল কাশ্মীর

ঋণখেলাপিদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে এসেছি : হাসনাত আবদুল্লাহ

এপেস্টাইন কেলেঙ্কারি, দল ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী

অভিনেতা সেন্টুর বাসায় ভাঙচুর

এনসিপির কার্যালয়ে হামলা, আহত ১

এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে, জানালেন জামায়াত আমির

১০

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১১

পূর্বাচল প্লট দুর্নীতি : / শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের রায় আজ

১২

মেহেরপুর / ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

১৩

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

১৪

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

১৫

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

১৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

১৭

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৮

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

১৯

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

২০
X