কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৮ পিএম
প্রিন্ট সংস্করণ

আলোচনা করতে আসছে আদানির প্রতিনিধি দল

আলোচনা করতে আসছে আদানির প্রতিনিধি দল
ভারতের শিল্প গ্রুপ আদানির একটি প্রতিনিধি দল চলতি সপ্তাহে ঢাকায় আসছে। সফরকালে বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্টদের সঙ্গে তাদের বৈঠক করার কথা রয়েছে। আদানির ঝাড়খন্ডের বিদ্যুৎকেন্দ্রে ব্যবহ্নত কয়লার দাম সংশোধন নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে আলোচনা করতে প্রতিনিধি দল ঢাকায় আসছে বলে পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কয়লা দাম সংশোধনে আদানি থেকেও সায় পাওয়া গেছে। কিন্তু কত কমিয়ে চুক্তি সংশোধন করা যাবে, এটা ঠিক এখনই বলা যাবে না বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা। ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার কথা রয়েছে আদানির। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এ নিয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে চাইছে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, মার্চের ২৬ তারিখ আদানির বিদ্যুৎ আসার কথা রয়েছে। এর আগে দুয়েক দিনের মধ্যে তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। পিডিবির দেওয়া কয়লার মূল্য সংশোধনের চিঠি নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। উভয়পক্ষের আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের স্বার্থের পরিপন্থি কোনো সিদ্ধান্তই নেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপস্টেইনের নথিতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস 

রাজকে নিয়ে যা বললেন পরী

অসংক্রামক রোগ বাড়ছে, সচেতনতার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের

গ্যাস সরবরাহ বিঘ্নিতের কারণ জানাল তিতাস

একটি দল হ্যাঁ ভোটের বিজয়ের কথা বলে না : জামায়াত আমির

নগদের ইতিহাসে একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

ভারতের তেল কেনা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

প্রথম ১০ রোজার বিশেষ দোয়া

এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, বুঝবেন যেভাবে

জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: আলী রীয়াজ

১০

কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির

১১

তপশিলের পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর

১২

যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই বিভাজন চায় : সালাহউদ্দিন

১৩

পাকিস্তানও বাংলাদেশের পথে!

১৪

রোজা রেখে স্বামী-স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে?

১৫

দেশে ভূমিকম্প অনুভূত

১৬

বক্স অফিসে রানির দাপট

১৭

বাংলাদেশের পাশে পাকিস্তান কি থাকবে? চূড়ান্ত সিদ্ধান্ত আজ 

১৮

৫০ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট, আবেদন অনলাইনে

১৯

ইইউ সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের

২০
X