কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১২ এএম
প্রিন্ট সংস্করণ

দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিজনেস কাউন্সিলের প্রস্তাব ঢাকার

দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিজনেস কাউন্সিলের প্রস্তাব ঢাকার
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে দুই দেশ। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা চিহ্নিত করতে ঢাকা-প্রিটোরিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্যান্ডিথ মাশেগো ডলামিনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৈঠকে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুই দেশের আর্থসামাজিক উন্নয়নের অভিন্ন লক্ষ্য এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের অন অ্যারাইভাল ভিসা এবং দ্বৈত কর পরিহার হলে দ্বিপক্ষীয় যোগাযোগ এবং বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে। দুদেশের ব্যবসায়ী ও চেম্বারের সমন্বয়ে একটি বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব করেন প্রতিমন্ত্রী। দক্ষিণ আফ্রিকার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডলামিনি দুদেশের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সফরের কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির জন্য প্রাতিষ্ঠানিক সহযোগিতার ওপর জোর দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সীমান্তে বিজিবির ওপর হামলা

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

১০

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

১১

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

১২

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৩

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

১৪

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৫

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১৬

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১৭

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৮

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

১৯

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

২০
X