কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

ফেসবুকে বেশি সক্রিয় তালিকায় বাংলাদেশ

ফেসবুকে বেশি সক্রিয় তালিকায় বাংলাদেশ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিদিন সবচেয়ে বেশি সক্রিয় (অ্যাক্টিভ) থাকা তিন দেশের তালিকা প্রকাশ করেছে মেটা। এ তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। গত বৃহস্পতিবার এ তালিকা প্রকাশ করা হয়। এতে বাকি দুটি দেশ হলো ভারত ও ফিলিপাইন। খবর এনডিটিভির। সংস্থাটি জানায়, ২০২২ সালের ডিসেম্বরে প্রতিদিন ফেসবুকে সবচেয়ে বেশি প্রবেশ করেছেন বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনের মানুষ। ২০২২ সালের ডিসেম্বরে দৈনিক গড়ে প্রায় ২০০ কোটি মানুষ ফেসবুকে একবার হলেও প্রবেশ করেছেন, যা ২০২১ সালের তুলনায় ৪ শতাংশ বেশি। ২০২১ সালের ডিসেম্বরে দৈনিক গড়ে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯৩ কোটি। মূলত বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনের ব্যবহারকারীদের কারণেই তাদের গড় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। নিবন্ধিত এবং লগইন করা ফেসবুক ব্যবহারকারী যারা ওয়েবসাইট অথবা মোবাইল ফোনে অথবা মেসেঞ্জারে নির্দিষ্ট সময়ে প্রবেশ করে থাকেন, তাদের ‘দৈনিক অ্যাক্টিভ ব্যবহারকারী’ হিসেবে সংজ্ঞায়িত করে মেটা। শুধু দৈনিক অ্যাক্টিভ ব্যবহারকারীর শীর্ষে নয়, মাসিক অ্যাক্টিভ ব্যবহারকারীর তালিকারও শীর্ষ তিনে রয়েছে বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত ও নাইজেরিয়া। ২০২১ সালের ৩১ ডিসেম্বরের তুলনায় ২০২২ সালের ৩১ ডিসেম্বরে মাসিক অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যা ২ শতাংশ বেড়ে হয়েছে ২৯৬ কোটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১০

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১১

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১২

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৩

ভলিবলের কামাল আর নেই

১৪

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৫

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৬

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৭

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৮

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১৯

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

২০
X