কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৩, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় মোখা : বৃষ্টিতে ভিজবে রাজধানী

ঘূর্ণিঝড় মোখা : বৃষ্টিতে ভিজবে রাজধানী
উপকূলের দিকে এগিয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। এরই মধ্যে ঘূর্ণিঝড়টির অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মোখার প্রভাবে সেন্টমার্টিন দ্বীপে দমকা হাওয়া বাড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ রোববার চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ঝোড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে। অতিভারী বর্ষণ কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। এদিকে রাজধানীতেও মোখার প্রভাব পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলবে রাত পর্যন্ত। সে সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। তবে রাজধানীতে প্রভাব খুব বেশি পড়বে না। একই সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে সামগ্রিকভাবে রোববার দিনে তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

ফেব্রুয়ারির হলিউড

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

১০

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

১১

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

১২

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

১৩

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

১৪

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

১৫

হান্নান মাসউদের পথসভায় হামলা

১৬

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

১৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৮

যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

১৯

জামায়াতের ভাইরাল ‘নারী’ ইস্যুতে আপত্তিকর পোস্ট, লজ্জায় ডাকসু নেত্রী

২০
X