কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৩, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

হাজারীবাগে বুয়েটছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাজারীবাগে বুয়েটছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বাসা থেকে রাকিবুল হোসেন রাফি (২১) নামে এক বুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাজারীবাগ বাড্ডানগর লেনের বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রাফি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মো. ইসহাক। দুই ভাই এক বোনের সবার ছোট ছিলেন রাফি। হাজারীবাগ থানার এসআই মো. হানিফ হোসেন জানান, সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে হাজারীবাগ বাড্ডানগর লেন পানির ট্যাংকির পাশে একটি বাড়ির পাঁচতলা থেকে রাফির মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তার লাশ ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ পরিবার থেকে এখনো জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে প্রাণ গেল পথচারীর

ভূমিকম্পে কাঁপল কাশ্মীর

ঋণখেলাপিদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে এসেছি : হাসনাত আবদুল্লাহ

এপেস্টাইন কেলেঙ্কারি, দল ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী

অভিনেতা সেন্টুর বাসায় ভাঙচুর

এনসিপির কার্যালয়ে হামলা, আহত ১

এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে, জানালেন জামায়াত আমির

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

পূর্বাচল প্লট দুর্নীতি : / শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের রায় আজ

মেহেরপুর / ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

১০

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

১১

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

১২

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

১৩

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

১৪

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

১৬

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

১৭

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

১৮

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

১৯

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

২০
X