কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সিদ্দিকবাজারে বিস্ফোরণ : খোঁজ মিলেছে সেই মালেকের

সিদ্দিকবাজারে বিস্ফোরণ : খোঁজ মিলেছে সেই মালেকের
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনার পর নিখোঁজ ছেলে আব্দুল মালেকের (১২) ছবি হাতে নিয়ে দ্বারে দ্বারে ঘুরছিলেন বাবা রতন মিয়া। তাদের ধারণা ছিল বিস্ফোরণের সময় মালেক ঘটনাস্থলেই ছিল। কিন্তু বিস্ফোরণের তিন দিন পেরোলেও কোথাও ছেলের সন্ধান পাচ্ছিলেন না। অবশেষে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিক্রমপুরের টঙ্গিবাড়ীর বাসায় যায় মালেক। আব্দুল মালেক মুঠোফোনে জানান, সে হেমায়েতপুরের একটি ইট ভাটায় কাজ করেন। গত মঙ্গলবার টঙ্গিবাড়ী মায়ের বাসা থেকে বাসে করে রওনা দেয়। পথে গুলিস্তান নেমে অন্য বাসে উঠে তার হেমায়েতপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু গুলিস্তান থেকে ভুল করে সে আব্দুল্লাহপুরের বাসে ওঠে পড়েন। এরপর আব্দুল্লাহপুর নেমে আর কিছুই চিনতে পারছিলেন না। তখন তার সঙ্গে মোবাইল বা টাকা কিছুই ছিল না। পরে সেখানে একটি খাবার হোটেলে তিন দিন কাজ করেন। আজ হোচেল মালিক তাকে কিছু টাকা দিয়ে টঙ্গিবাড়ীর বাসে তুলে দেয়। মালেকের মা সাদিয়া খাতুন বলেন, গুলিস্তানের বিস্ফোরণের দিন থেকেই মালেকের কোনো খোঁজ পাচ্ছিলাম না। কোনো আত্মীয়ের বাড়ি যায়নি, আবার কাজেও যায়নি। এজন্য সন্দেহ করছিলাম বিপদ হইছে কিনা। আজকে যখন বাসায় আসে আমি বাইরে ছিলাম, ঘরে এসে দেখি মালেক ঘরে। আল্লাহ রহমত করছে। মালেকের বাবা রতন জানান, সেদিন গুলিস্তান নেমে অন্য বাসে উঠার কথা ছিল মালেকের। তাই ধারণা করছিলাম বিস্ফোরণের ঘটনার সময় সে সিদ্দিকবাজার এলাকায় থাকতে পারে। আমার ছেলে এখন ফিরে এসেছে। গত মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ঢাকা জেলা প্রশাসনের সহায়তাকেন্দ্র ও নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছিল। সেখানে নিখোঁজ ব্যক্তিদের তথ্য জানিয়েছিলেন স্বজনরা। তাদের দাবি অনুযায়ী, মালেক ছাড়া ইমতিয়াজ হোসেন সেলিম নামে আরও একজন নিখোঁজ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১০

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১১

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১২

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৩

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৪

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৫

ভারতের জন্য দুঃসংবাদ

১৬

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

১৭

ধানের শীষে ভোট দিলে আ.লীগও সমান সুবিধা পাবে : ফখরুল

১৮

নাগরিক সেবা নিশ্চিত করা আমার কাজ : হামিদ

১৯

জানুয়ারিতে এলো ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

২০
X