কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব আর আমাকে মেডেল দেওয়া উচিত : হিরো আলম

সাকিব আর আমাকে মেডেল দেওয়া উচিত : হিরো আলম
পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণের দোকানের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেতা হিরো আলমসহ আরও কয়েকজন। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে হিরো আলম বলেছেন, ‘আমাকে আর সাকিবকে তো পুলিশের মেডেল দেওয়া উচিত, পুরস্কৃত করা উচিত। কারণ আমরা যদি অনুষ্ঠানে না যেতাম, সেই আসামির সন্ধান তারা পেত না। তার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। কিন্তু আমি জানতাম না যে সে মার্ডার কেসের আসামি।’ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আজ রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন হিরো আলম। পুলিশ জানানোর পরও কেন দুবাইয়ের সেই উদ্বোধন অনুষ্ঠানে গেলেন—এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘পুলিশ আমাদের সতর্ক করলে আমরা যেতাম না। পুলিশ এ বিষয়টি জানলে আমাদের মেসেজ দিত অথবা এয়ারপোর্টে আমাদের আটকাতে পারত। বলতে পারত যে, ভাই উনি মার্ডার কেসের পলাতক আসামি, আপনারা যাবেন না। আমরা যাওয়ার পর পুলিশ জানতে পেরেছে। পুলিশ বলছে যে, তারা নাকি আমাদের জানিয়েছে। আমরা যদি জানতাম, তাহলে উনারা আটকাতে পারত। তারা এয়ারপোর্টে কেন আটকালো না। পুলিশই জানে না, আসামি কোথায় আছে। আমরা যাওয়ার পর পুলিশ আসামির সন্ধান পেয়েছে। এ জন্য তো আমাদের পুরস্কৃত করা উচিত।’ হিরো আলম আরও বলেন, ‘হারুন স্যার (ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ) বলেছেন যে, ‘তাদের জানানো হয়েছে।’ তারা আমাদের একটা মেসেজ দিতে পারত। একটা মেসেজ দেখাক। ১৫ তারিখ অনুষ্ঠান, ১৪ তারিখে নিউজ দেখলাম যে সে মার্ডার কেসের আসামি। আমরা ওখানে ১৩ তারিখ পৌঁছেছি। আমরা ওখানে না গেলে তারা এই আসামির খবরই পেত না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের পাশে পাকিস্তান কি থাকবে? চূড়ান্ত সিদ্ধান্ত আজ 

৫০ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট, আবেদন অনলাইনে

ইইউ সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের

জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ছাত্রদল

বিশ্ব হিজাব দিবসে নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিল রাকসু 

রোজার নিয়ত কখন, কীভাবে করবেন?

রেজাউল করিমের পরিবারের সাথে জামায়াত আমিরের সাক্ষাৎ

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

১০

ফেব্রুয়ারির হলিউড

১১

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১২

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৩

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

১৪

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

১৫

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

১৬

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

১৭

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

১৮

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

১৯

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

২০
X