কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ : দগ্ধ আরও একজনের মৃত্যু

সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ : দগ্ধ আরও একজনের মৃত্যু
রাজধানীর সায়েন্সল্যাবের শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম জহুর আলী (৫২)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীনে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, জহুরের শরীরে ৪৪ শতাংশ দগ্ধ ছিল। সঙ্গে শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সন্ধ্যায় আইসিইউতে মারা যান তিনি। জহুর আলীর ছেলে জাকির হোসেন জানান, শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ফিনিক্স ইনস্যুরেন্সে অফিস সহকারী হিসেবে কাজ করতেন তিনি। ঘটনার সময় তিনি ওই ভবনের তৃতীয় তলায় অফিসে কাজ করছিলেন। তিনি আরও জানান, তাদের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চড়নারান্দিয়া গ্রামে। বর্তমানে মিরপুর কল্যাণপুরের পাইকপাড়া এলাকায় থাকত। এর আগে গত ৫ মার্চ বেলা পৌনে ১১টার দিকে সায়েন্সল্যাবের শিরিন ম্যানশনে বিস্ফোরণের দিন তিনজন মারা যান। এরপর গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান আয়শা আক্তার আশা (২৬) নামে আরও একজন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে কী করবেন?

সাভারে বিএনপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ

বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে বহিষ্কার

কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন বিসিবির

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় হামাসের হুঁশিয়ারি

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

১০

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

১১

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

১২

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

১৩

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

১৪

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

১৫

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

১৬

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

১৭

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

১৮

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

১৯

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

২০
X