কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৩, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণীর মরদেহ

ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণীর মরদেহ
রাজধানীর কদমতলির জুরাইনের একটি বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তার নাম মুন্নি আক্তার (২৬)। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় ওই তরুণীকে রুবেল নামের এক যুবক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক সেই তরুণীকে মৃত ঘোষণা করেন। ওই যুবক নিজেকে ওই তরুণীর স্বামী বলে পরিচয় দেন। তিনি জানান, দেড় বছর আগে প্রেম করে মুন্নির সঙ্গে তার বিয়ে হয়। তবে মুন্নির এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে জুরাইনের আলম মার্কেট সংলগ্ন মদিনা মসজিদ গলির তিনতলার একটি বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন। মুন্নি আগে পোশাক কারখানায় কাজ করতেন। ২০ দিন আগে রুবেল নিজেই মুন্নিকে কাজ ছেড়ে দিতে বলেন। এরপর থেকে তিনি বাসায় থাকতেন। রুবেলের দাবি, আজ বিকেলে প্রতিবেশী ভাড়াটিয়ার সঙ্গে মুন্নির ঝগড়া হয়। এ কারণে মুন্নিকে বকা দিয়ে বাসার বাইরে চলে যান তিনি। কিছুক্ষণ পর বাসায় ফিরে রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ওই তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দাবি করেছেন রুবেল। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর প্রেমের পর বিয়ে, দুমাসেই স্বামীর করুণ পরিণতি

প্রাইজবন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, লাখপতি হলেন যারা

প্রতিদিনের এই ৭ অভ্যাস বারোটা বাজাচ্ছে আপনার ঘুমের, এখনই সতর্ক হোন

শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান, তবে...

১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

যে ৪ ব্যক্তি রোজা ভেঙে ফেলতে পারবেন

ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

ওসমান হাদি হত্যায় গোলাম রাব্বানীর বন্ধু রুবেলের দায় স্বীকার

তারেক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

১০

কুৎসা রটিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস

১১

গণভোটে ‘না’ ভোট নিয়ে যা জানালেন মনির হায়দার

১২

বিজয়ী হলে পরাজিত প্রার্থীদের পরামর্শ নিয়ে কাজ করব : তুলি

১৩

দুর্নীতিবাজদের ঋণ কোনোদিন শোধ হবে না

১৪

ফ্যামিলি কার্ড : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৫

এক দিনে কতটা আলু খাওয়া নিরাপদ? জানালেন পুষ্টিবিদ

১৬

ইরানে সামরিক হামলার দিনক্ষণ মধ্যপ্রাচ্যের মিত্রকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

১৭

টুপির রাজনীতি ও নির্বাচন

১৮

পার্লামেন্টে সত্যি কথা শুনতে চাইলে আমাকে ভোট দেন : ফজলুর রহমান

১৯

চট্টগ্রামকে ক্রীড়া নগরী হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ

২০
X