কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিছানায় পড়ে ছিল সাংবাদিকের নিথর দেহ

বিছানায় পড়ে ছিল সাংবাদিকের নিথর দেহ
রাজধানীর মতিঝিলে একটি বাসা থেকে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম গিয়াস উদ্দিন চৌধুরী (৫৯)। তিনি ‘দৈনিক স্বাধীন মত’নামে একটি পত্রিকায় সাংবাদিকতা করতেন। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে মতিঝিল ফকিরাপুল আফরোজা ভবনের সাততলা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গিয়াস উদ্দিনের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া গ্রামে। তার বাবার নাম ওসমান গনি। বর্তমানে মতিঝিলে আফরোজা ভবনের সাত তলায় একটি বাসায় একাই থাকতেন। মতিঝিল থানার এসআই মাজহারুল ইসলাম জানান, ‘স্বাধীন মত’ নামে একটি পত্রিকার সাংবাদিক ছিলেন গিয়াস উদ্দিন। বাসায় এক নারী তাকে খাবার দিয়ে যেতেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সেই নারী খাবার দিতে গিয়ে দেখেন তিনি বিছানায় শুয়ে আছেন। তবে তাকে না ডেকেই খাবার রেখে তিনি চলে যান। এরপর শুক্রবার দুপুরে তিনি আবার খাবার দিতে গিয়ে দেখেন, একই রকমভাবে তিনি শুয়ে আছেন। তখন তাকে ডাকাডাকি করলে বুঝতে পারেন তিনি মারা গেছেন। প্রতিবেশীদের ডাকাডাকির পর তারা একপর্যায়ে থানায় খবর দেন। এসআই আরও জানান, গিয়াস উদ্দিনের স্ত্রী-সন্তান চট্টগ্রামে থাকেন। তিনি হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাইজবন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, লাখপতি হলেন যারা

প্রতিদিনের এই ৭ অভ্যাস বারোটা বাজাচ্ছে আপনার ঘুমের, এখনই সতর্ক হোন

শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান, তবে...

১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

যে ৪ ব্যক্তি রোজা ভেঙে ফেলতে পারবেন

ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

ওসমান হাদি হত্যায় গোলাম রাব্বানীর বন্ধু রুবেলের দায় স্বীকার

তারেক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

কুৎসা রটিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস

১০

গণভোটে ‘না’ ভোট নিয়ে যা জানালেন মনির হায়দার

১১

বিজয়ী হলে পরাজিত প্রার্থীদের পরামর্শ নিয়ে কাজ করব : তুলি

১২

দুর্নীতিবাজদের ঋণ কোনোদিন শোধ হবে না

১৩

ফ্যামিলি কার্ড : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৪

এক দিনে কতটা আলু খাওয়া নিরাপদ? জানালেন পুষ্টিবিদ

১৫

ইরানে সামরিক হামলার দিনক্ষণ মধ্যপ্রাচ্যের মিত্রকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

টুপির রাজনীতি ও নির্বাচন

১৭

পার্লামেন্টে সত্যি কথা শুনতে চাইলে আমাকে ভোট দেন : ফজলুর রহমান

১৮

চট্টগ্রামকে ক্রীড়া নগরী হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ

১৯

এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয় : তাহের

২০
X