কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৩, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সায়েন্স ল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ : ৯৮ নেতাকর্মীর নামে মামলা

সায়েন্স ল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ : ৯৮ নেতাকর্মীর নামে মামলা
রাজধানীর সায়েন্স ল্যাবে বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা করা হয়েছে। বিএনপির ৯৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধানমন্ডি ও নিউ মার্কেট থানায় মামলা করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গতকাল বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় বিএনপির ৯৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত হিসেবে আরও অনেককে আসামি করা হয়েছে।’ ধানমন্ডিতে গতকাল মঙ্গলবার ঢাকা দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচি চলার সময় দলটির নেতাকর্মীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় নগর পরিবহনের একটি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনের সড়কে বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পদযাত্রা কর্মসূচিটি সাতমসজিদ রোড, সীমান্ত স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। তবে বিকেল ৪টার কিছু আগে পদযাত্রা নিয়ে নেতাকর্মীরা সিটি কলেজের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। রমনা জোনের ডিসি মো. আশরাফ হোসেন বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে সিনিয়র নেতারা চলে যাওয়ার পর নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালান। পুলিশ পাল্টা অ্যাকশনে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা সায়েন্স ল্যাবে অবস্থিত পুলিশ বক্সেও হামলা চালান। তিনি আরও বলেন, পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতকর্মীকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১০

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১১

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১২

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৩

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৪

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৫

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৬

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৮

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৯

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

২০
X