কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

টাকা ডাকাতি : মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার, উদ্ধার আরও ৮৭ লাখ

টাকা ডাকাতি : মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার, উদ্ধার আরও ৮৭ লাখ
ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় আরেক মূল পরিকল্পনাকারী সোহেল রানাকে সাভার থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগ। সেইসঙ্গে তার কাছ থেকে সাড়ে ৮৭ লাখ টাকা উদ্ধার করা হয়। ডিবি পুলিশ বলছে, এ নিয়ে মোট উদ্ধার হলো আট কোটি ১০ লাখ টাকা। এ ছাড়া সোহেলের কাছ থেকে ডাকাতির টাকায় কেনা একটি নোয়াহ গাড়ি জব্দ করা হয়। আজ শনিবার দুপুরে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোহেল রানা একসময় মানি প্লান্টে চালকের চাকরি করতেন। এ ঘটনায় সাত ডাকাত সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এ ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে। ডিবি জানায়, ডাকাতির টাকা তারা বিভিন্ন কাজে ব্যয় করে। তবে এই ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করায় নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। জড়িত আরও কয়েকজনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১১

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১২

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৩

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

১৪

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১৫

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৬

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৭

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৮

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৯

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০
X