কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৩, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

বনানী চেকপোস্টে পুলিশ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বনানী চেকপোস্টে পুলিশ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
রাজধানীর বনানী এলাকায় পুলিশ চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে আশরাফুজ্জামান রনি (২২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বনানী থানার উপপরিদর্শক (এসআই) মুন্তাহারুল ইসলাম জানান, রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন মিরপুর পুলিশ লাইনে। আজ সকাল থেকে তার ডিউটি ছিল বনানী ১১ নম্বর রোডের শেষ মাথায় পুলিশ চেকপোস্টে। সকাল সাড়ে ৬টার দিকে ডিউটি পোস্টে যান রনি। এরপর চেকপোস্টের বাথরুমে ঢোকেন। ভেতর থেকে একটি গুলির শব্দ শুনতে পান তারা। দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে দেখেন, রক্তাক্ত অবস্থায় ভেতরে পড়ে রয়েছেন রনি। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, রনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন, সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। নিহত রনির বাড়ি ঢাকার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে চাকরিতে যোগদান করেছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা রেখে স্বামী-স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে?

দেশে ভূমিকম্প অনুভূত

বক্স অফিসে রানির দাপট

বাংলাদেশের পাশে পাকিস্তান কি থাকবে? চূড়ান্ত সিদ্ধান্ত আজ 

৫০ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট, আবেদন অনলাইনে

ইইউ সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের

জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ছাত্রদল

বিশ্ব হিজাব দিবসে নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিল রাকসু 

রোজার নিয়ত কখন, কীভাবে করবেন?

রেজাউলের শিশুকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন জামায়াত আমির

১০

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান

১১

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

১২

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

১৩

ফেব্রুয়ারির হলিউড

১৪

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৫

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৬

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

১৭

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

১৮

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

১৯

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

২০
X