কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ডা. মালেককে আজীবন সম্মাননা পুরস্কার দিল সম্মান ফাউন্ডেশন

ডা. মালেককে আজীবন সম্মাননা পুরস্কার দিল সম্মান ফাউন্ডেশন
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দেশের প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালেক সম্মান কাইন্ডনেস পুরস্কার পেয়েছেন। আজ শনিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে এক অনুষ্ঠানে ডা. মালেকের কন্যা অধ্যাপক ফজিলাতুন্নেসা মালেকের হাতে পুরস্কার তুলে দেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও সম্মান ফেউন্ডেশনের চেয়ারম্যান ডা. রুবাইয়ুল মুর্শেদ। ডা. মালেক শারীরিক অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর কাইন্ডনেসের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, মানুষ মানুষের প্রতি দয়া অনুভব না করলে সমাজ শান্তিপূর্ণ হয় না। সেই দিক থেকে সম্মান ফাউন্ডেশন যে কাজ করছে, তার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, কাইন্ডনেস মানুষকে মানুষের কাছে নিয়ে আসে, সেটাই সমাজের ভিত্তি। পুরস্কার গ্রহণের সময় অনুভূতি ব্যক্ত করে ফজিলাতুন্নেসা মালেক বলেন, ‘এই পুরস্কার গ্রহণ করে আমি অভিভূত। যে প্রতিষ্ঠান এই পুরস্কার দিচ্ছে, অর্থাৎ সম্মান ফাউন্ডেশন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ নিজের পিতা ডা. মালেক সম্পর্কে তিনি বলেন, ‘আমার বাবা সেবাই পরম ধর্ম বলে মানেন। সেই ব্রত নিয়েই তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট গড়ে তোলেন ১৯৭০-এর দশকে। এরপর সেই প্রতিষ্ঠান অনেক বড় হয়েছে।’ অনুষ্ঠানের সম্মানিত অতিথি ভুটান দূতাবাসের চ্যান্সেরি শেরাব দর্জি বলেন, ‘সবাই জানেন, ভুটানের রাষ্ট্রীয় নীতি হচ্ছে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। ১৯৭০-এর দশকে ভুটান এই নীতি গ্রহণ করে। এরপর ধাপে ধাপে তার উন্নতি হয়েছে। এর মূল কথা হলো, মানুষের সর্বাঙ্গীন সন্তোষ ও শান্তি নিশ্চিত করা।’ মানুষের নিঃস্বার্থ কাজ ও দয়ার স্বীকৃতি দেওয়ার জন্য সম্মান ফাউন্ডেশনকে অভিনন্দন জানান শেরাব দর্জি। একই সঙ্গে, পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান তিনি। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সম্মান ফেউন্ডেশনের চেয়ারম্যান ডা. রুবাইয়ুল মুর্শেদ বলেন, ‘কাইন্ডনেস বা দয়ার শক্তি অপরিসীম। এক সময় দয়াকে মানুষের দুর্বলতা হিসেবে গণ্য করা হতো, কিন্তু এখন আর সেই দিন নেই; বরং দয়া মানুষের শক্তি। এই শক্তি ছাড়া মানুষ জীবনে সুখী হতে পারে না। ‘বিশেষ করে কোভিডের পর বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মানুষের সুখের সঙ্গে দয়ার সম্পর্ক আছে।’ সুখের প্রসঙ্গে ডা. রুবাইয়ুল মুর্শেদ ভুটানের উদাহরণ দেন। তিনি বলেন, ভুটান মোট দেশজ উৎপাদনের হিসাব করে না। তারা গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা জিএনএইচ বা মোট জাতীয় সুখের হিসাব করে। অর্থাৎ তারা বস্তুগত উন্নতির চেয়ে আত্মিক উন্নতিতে বেশি জোর দেয়। তিনি মনে করেন, ভুটান আমাদের সবার জন্য উদাহরণ হতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্যবিদ আহমেদ মুশতাক রাজা চৌধুরী, গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বিশেষ ফেলো অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান প্রমুখ। বিদেশি অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘের সভাপতি শঙ্কর কুমার সান্যাল, পশ্চিমবঙ্গের সমাজ সংস্কারক সুভাষ মণি সিংহসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১০

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১১

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১২

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৩

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৪

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৫

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৬

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৭

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৮

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৯

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

২০
X