সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন আংশিক নিয়ন্ত্রণে

সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন আংশিক নিয়ন্ত্রণে
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত ইউনিটেক্স স্পিনিং লিমিটেডের তুলার গুদামে আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে। তবে গুদামের কিছু কিছু অংশে এখনো আগুন জ্বলছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল কালবেলাকে বলেন, তুলার গোডাউনের ভেতরে কিছু কিছু জায়গায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি এখনো নেভেনি। এর আগে গতকাল শনিবার সকাল ১০টায় গুদামের ভেতরে কাজ করার সময় ওয়েল্ডিং মেশিনের স্ফুলিঙ্গ তুলাতে পড়লে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো তুলার গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ছাড়া বিজিবি ফায়ার ফাইটিংয়ের একটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। Link a Story তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী এদিকে, এ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। চট্টগ্রাম স্থানীয় সরকারের উপপরিচালক বদিউল আলমকে আহ্বায়ক করে গঠিত এ তদন্ত কমিটিতে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপারের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডিআইজি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিটিএমসি প্রতিনিধি, বিস্ফোরক পরিদপ্তর প্রতিনিধি ও বিটিএমইএ প্রতিনিধি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১০

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১১

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১২

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

১৩

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

১৪

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

১৫

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১৬

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১৭

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১৮

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৯

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

২০
X