বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

পিবিআই পুলিশ সুপারের মামলায় গ্রেপ্তার এসপি বাবুল

পিবিআই পুলিশ সুপারের মামলায় গ্রেপ্তার এসপি বাবুল
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের পুলিশ সুপার নাইমা সুলতানার করা মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের আদালতে শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। গ্রেপ্তার দেখানোর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ। তিনি বলেন, ‘চট্টগ্রামের পুলিশ সুপার নাইমা সুলতানার করা মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা বাবুল আক্তারের জামিন ও তার সঙ্গে একান্তে কথা বলার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছি। এ দুটি আবেদনের কোনো শুনানি হয়নি। এর আগে সকালে বাবুলকে আদালতে আনা হয়ছিল। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’ এর আগে গত ১৭ অক্টোবর রাতে নগরীর খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর ইনচার্জ পুলিশ সুপার নাঈমা সুলতানা। মামলার অন্য আসামিরা হলেন—বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবুল আক্তারের বাবা আবদুল ওয়াদুদ মিয়া। একই ব্যক্তিদের বিরুদ্ধে গত ২৭ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার ধানমন্ডি থানায় আরেকটি মামলা করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার। পুলিশ সুপারের মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ইলিয়াস হোসাইন কর্তৃক গত ৩ সেপ্টেম্বর ইউটিউবে একটি ভিডিও প্রচার করে। এর মধ্যে তার সহযোগী আসামি বাবুল, লাবু, ওয়াদুদ মিয়া এবং তাদের অজ্ঞাতনামা সহযোগীরা পূর্বপরিকল্পনার অংশ হিসেবে প্রচারিত ভিডিওতে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য রেখেছেন। তারা পরস্পর যোগসাজশে মামলার বাদীর মানহানি এবং সামাজিক ও রাষ্ট্রীয় পদমর্যাদা ভূলুণ্ঠিত করাসহ তাদের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে সবার মিথ্যা বক্তব্য সংবলিত একটি ভিডিও প্রচার করে। ভিডিওতে প্রকাশিত সব বিষয় সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যমূলক বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে আরও বলা হয়েছে, সাবেক এসপি বাবুল আক্তারের মামলার সঠিক তদন্তের কারণে বাদীর চরিত্র হনন, পুলিশ বিভাগে এবং জনসমক্ষে হেয়প্রতিপন্ন করার জন্য এই মিথ্যা মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১০

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১১

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১২

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৩

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১৪

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

১৫

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১৬

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

১৭

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

১৮

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

১৯

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

২০
X