কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে তিনজন প্রাণ হারিয়েছেন। তারা হলেন—পরিচ্ছন্নতাকর্মী মিঠু (১৬), পোশাক শ্রমিক রাকিব (২২) ও মোহাম্মদ আলী (২৬)। তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।
আজ বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিকেল ৩টার দিকে ওই কারখানার সেপটিক ট্যাংকে নেমে তাদের মৃত্যু হয়।
কী ঘটেছিল
স্থানীয়রা জানান, আজ বিকেল ৩টার দিকে প্রথমে পরিচ্ছন্নতাকর্মী মিঠু ওই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। ঘণ্টাখানেক পরও তার কোনো সাড়াশব্দ না পেলে রাকিব তার খবর নিতে সেপটিক ট্যাংকে নামেন। এরপর তারও কোনো খবর না পেয়ে মোহাম্মদ আলী নামলে তিনিও সেপটিক ট্যাংকের ভেতরে নিখোঁজ হন।
রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
যা বলছে ফায়ার সার্ভিস
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছি। বিস্তারিত পরে জানানো হবে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক
১
তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত
২
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি
৩
রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার
৪
‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’
৫
নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৬
‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’
৭
বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক
৮
ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম
৯
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত
১০
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু
১১
ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে
১২
বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা
১৩
ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর
১৪
চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’
১৫
পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
১৬
নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ