সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জমি দখলকে কেন্দ্র করে হিন্দু পরিবারের বাড়িঘর-মন্দির ভাঙচুর

জমি দখলকে কেন্দ্র করে হিন্দু পরিবারের বাড়িঘর-মন্দির ভাঙচুর
সাভারের আশুলিয়ায় চার হিন্দু পরিবারের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় একটি মন্দিরও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মোত্তারটেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানায়, অনেক বছর আগে মোত্তারটেক এলাকার কেশব লাল নামে এক ব্যক্তি তার ৪১ শতাংশ জমি ওই এলাকার চারটি হিন্দু পরিবারকে বসবাস করার জন্য দিয়ে ভারতে চলে যান। সেই থেকে চারটি হিন্দু পরিবারের সদস্যরা সেখানে বসবাস করে আসছিলেন। পরে একটি পক্ষ জাল দলিল তৈরি করে ওই জমি কিনে নিয়েছে বলে দাবি করে। গতকাল কিছু লোক ওই জমির চার পাশে বাঁশ দিয়ে বেড়া তৈরি করে। সেইসঙ্গে হিন্দু পরিবারের লোকজনকে জমি ছেড়ে বাড়িঘর অন্য স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। পরে রাতে এক দল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে ওই হিন্দু ধর্মালম্বী পরিবারের মাঝে হামলা চালিয়ে বাড়িঘর, দোকানপাট ও পারিবারিক মন্দির ভাঙচুর করে। Link a Story ১৫ হাজার ছেলেমেয়ে কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে পারবেন : পলক ভুক্তভোগী রেখা রানি নামে এক নারী বলেন, দুর্বৃত্তরা যখন হামলা চালায় তখন তাদের বলা হয় বাড়িঘর ছেড়ে না গেলে সবাইকে হত্যা করা হবে। এ সময় তারা একটি দোকানের মালামাল পুকুরে ফেলেও দেন। স্থানীয় ইউপি সদস্য সোহাগ মেম্বারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম ও আশুলিয়া থানার এসআই নুরুল ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্বৃত্তদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি শুধু বাংলাদেশের : বাবুল

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১০

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১১

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১২

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৩

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৪

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৫

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৬

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৭

ভারতের জন্য দুঃসংবাদ

১৮

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

১৯

ধানের শীষে ভোট দিলে আ.লীগও সমান সুবিধা পাবে : ফখরুল

২০
X