কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
পাঁচ বিঘা জমি বিক্রি করে একটি রেডিও! খবর শুনতেন ১০ গ্রামের মানুষ
আলতাফ হোসেন। বয়স ৬৬ বছর। অনেকের কাছে রেডিও আলতাফ নামে পরিচিত। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামে। আলতাফ হোসেনের বাবা দেলোয়ার হোসেন ১৯৬৫ সালে ৫ বিঘা জমি বিক্রি করে জাপানি ব্র্যান্ডের একটি রেডিও কিনে সে সময় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন। তখনকার সময়ে আশপাশের ১০-১২ গ্রামের মধ্যে এটিই ছিল একমাত্র খবর শোনা ও বিনোদনের মাধ্যম। বাবার ওই পুরোনো দিনের রেডিওটি আজও অতিযত্নে আগলে রেখেছেন আলতাফ।
তার বাড়িতে গেলে আলতাফ হোসেন পুরোনো দিনের সেই রেডিও পরিষ্কার করে ঘটনার বিস্তারিত বলেন। তিনি বলেন, বাবার রেখে যাওয়া পুরোনো দিনের রেডিওটি প্রতিদিন বের করে পরিষ্কার করি। পরিষ্কার শেষ হলে যত্নসহকারে কাপড় দিয়ে মুড়িয়ে বাক্সে রেখে দেই।
তিনি জানান, বাবা দেলোয়ার হোসেন ১৯৬৫ সালে ৫ বিঘা জমি বিক্রি করে এই রেডিওটি কিনেছিলেন। সেই সময় প্রতি বিঘা ৫০ টাকা করে ৫ বিঘা জমি ২৫০ টাকায় বিক্রি করে পাবনা থেকে জাপানি তিন ব্র্যান্ডের একটি রেডিও কিনে আনেন। সেই সময় দেলোয়ার হোসেনের এই রেডিও শুনতে দূর-দূরান্ত থেকে মানুষ আসত তার বাড়িতে।
এরপর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় গ্রামের মানুষ যুদ্ধের সব খবর শুনতেন এই রেডিওর মাধ্যমে। আর এই রেডিওর মাধ্যমে যুদ্ধের খবর সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার কারণে পাকবাহিনী তাকে নির্যাতন করে তার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। তারপরও এই রেডিওর প্রতি অন্যরকম ভালোবাসা ছিল বাবার (দেলোয়ার হোসেন)। বিশেষ করে সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনা ও বঙ্গবন্ধুর বিভিন্ন খোঁজখবর রাখতেন এই রেডিওর মাধ্যমে। খবর শোনার প্রবল আগ্রহ ছিল বাবার। রেডিওটি সচল রাখতে ব্যাটারি কেনার টাকা না থাকায় পরবর্তীতে বেশকিছু জমি বিক্রি করে দিয়েছিলেন তিনি।
এরপর ১৯৭৫ সালে অর্থের অভাবে গ্রামের এক ব্যক্তির কাছে শখের রেডিওটি বন্ধক রেখে মারা যান বাবা।
মৃত্যুর পর তার বড় ছেলে আলতাফ হোসেন ২০২২ সালে বন্ধক রাখা সেই রেডিওটি ফিরিয়ে আনেন। সেই থেকে বাবার শেষ স্মৃতি শখের রেডিওটি আগলে রেখেছেন তিনি। ৪৮ বছর পর বাবার রেডিওটি হাতে পেয়ে খুশি ছেলে আলতাফ। আধুনিক সভ্যতার যুগে রেডিওর কদর না থাকলেও আলতাফ তার বাবার রেডিওটি নিয়ে এখনো ঘুরে বেড়ান। এ জন্য গ্রামে তিনি এখন রেডিও আলতাফ নামে পরিচিত।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো জানান, জমি বিক্রি করে রেডিও কেনার ঘটনাটি সত্য। তার বাবা দেলোয়ার হোসেন সব জমি বিক্রি করে গেছেন। তার ছেলেদের আর কিছু নেই। তবে আলতাফ হোসেন সাদা মনের মানুষ। সবাই তাকে ভালোবাসেন। তার স্ত্রী চায়না খাতুন আমার পরিষদের সংরক্ষিত আসনের সদস্য। বাবার পাঁচ বিঘা জমি বিক্রি করে কেনা রেডিওটি ছেলে আলতাফ এখনো যত্ম করেন।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল
১
অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন
২
ঈশ্বরদীর লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হবে : বাণিজ্যমন্ত্রী
৩
কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের র্যালি
৪
চলতি মাসেই ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন দীনেশ ত্রিবেদী
৫
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ / সবুজ পরিবেশ, নিরাপদ কৃষি ও সমৃদ্ধ বাংলাদেশই আমাদের প্রত্যাশা
৬
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, ৫ দিনের রিমান্ডে দুই আসামি
৭
১৫ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখল অস্ট্রেলিয়া
৮
সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার
৯
ব্রাজিলের বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টার মতে এবার বিশ্বকাপ জিতবে পর্তুগাল
১০
দৌলতদিয়ার বাস ডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন : নৌ প্রতিমন্ত্রী
১১
আর্জেন্টিনার সামনে সেই পুরোনো অভিশাপ
১২
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : উপাচার্য
১৩
বিশ্বকাপে ভুভুজেলা নিষিদ্ধ করল ফিফা, কঠোর হচ্ছে স্টেডিয়াম প্রবেশনীতি
১৪
ভেঙে গেল জার্মানীর বিশ্বকাপজয়ী তারকার দুই দশকের সংসার
১৫
আম খাওয়ার পর ভুলেও খাবেন না এই ৫ খাবার
১৬
অবশেষে ‘অলৌকিক’ সেই গাছ নিয়ে রহস্যের অবসান
১৭
অস্ত্র নামাবে না হামাস, সামরিক অস্ত্রভাণ্ডারের সিদ্ধান্তও আলোচনা ছাড়া নয়
১৮
জিমেইল হ্যাক করে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২