মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মাহিয়া মাহির

পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মাহিয়া মাহির
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশের একটি বিতর্কিত জমি এবং গাড়ির শোরুম পুলিশ দেড় কোটি টাকা ঘুষের বিনিময়ে দখল করে দিয়েছে বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ শুক্রবার ভোরে তিনি গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসব অভিযোগ করেন। ফেসবুক লাইভে মাহিয়া মাহি বলেন, ‘আমি এবং আমার হাজব্যান্ড ওমরাহ পালনে সৌদি আরবে রয়েছি। বিষয়টি হচ্ছে, গাজীপুর পুলিশ কমিশনারকে নিয়ে আমি কমপ্লেইন (অভিযোগ) করতে চাই। আমাদের একটি গাড়ির শোরুম আছে—ভাওয়াল কলেজের পাশে সনিরাজ কার প্লেস। এই শোরুম নিয়ে অনেক দিন ধরে অনেকে প্রবলেম করছে। এখানে একটি লোক আছে—ইসমাইল হোসেন ওরফে লাদেন। উনি গাজীপুর কমিশনারকে... গাজীপুরের কমিশনার অনেক দিন ধরেই আমার হাজব্যান্ড ও তার ফ্যামিলি, মানে এখানে সুলতান ভাই আছেন, ফয়সাল ভাই আছেন, সবার পেছনে লেগেছেন। সুলতান সরকারের ভাই হিসেবে রকিব সরকারের বিরুদ্ধে লেগেছেন। তো, তিনি দেড় কোটি টাকা ঘুষ খেয়ে আমাদের শোরুম দখল করে দেওয়ার জন্য তার অতিরিক্ত কমিশনার দেলোয়ারের মাধ্যমে টাকা নিয়েছেন, আমাদের শোরুমটি দখল করে দেবেন এই মর্মে। আমরা এ জন্য পুলিশ কমিশনারের কাছে গিয়েছি, বিষয়টি এ রকম কিনা জিজ্ঞেস করেছি। কিন্তু তিনি বারবার জমির কাগজপত্র চেয়েছেন। কিন্তু পুলিশ কেন জমির কাগজপত্র নিয়ে ডিল করবে, এটি পুলিশের কাজ না। জায়গা-জমির বিষয়টি হবে আদালতের মাধ্যমে। আদালত রায় দেবেন।’ Link a Story শাকিবের বিরুদ্ধে বিদেশে ধর্ষণ মামলা, দেশে অভিযোগ ১২ মিনিটের ফেসবুক লাইভে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে মাহি বলেন, ‘আমরা থানায় জিডি করতে গেলে ওসি প্রথম দিন জিডি নেননি। আমাদের একটি ফেক জিডির কাগজ দিয়েছেন। জিডি না নেওয়ায় পুলিশ কমিশনার অ্যাকটিং (অভিনয়) করে ওসিকে কিছুদিনের জন্য প্রত্যাহার করেন। এখন আবার ক্লোজড উঠিয়ে নিয়েছেন। আমি লাইভ করছি, আগামীকাল আমি দেশে আসব। বাংলাদেশে এসে আমি এটি নিয়ে তুলকালাম করে ফেলব।’ তিনি বলেন, ‘দখলকারীরা দা-চাপাতি নিয়ে ঘটনাস্থলে আছে। কিন্তু কমিশনারকে বারবার ফোন দিলেও তিনি কেটে দিচ্ছেন। এ সময় তিনি তার অনুসারীদের ঘটনাস্থলে গিয়ে দখলকারী লোকজনের ভিডিও করতে নির্দেশ দেন।’ ফেসবুকে লাইভের শেষে পুলিশ কমিশনারকে মেইন কালপ্রিট বলে ক্ষোভ প্রকাশ করেন মাহিয়া মাহি। এ ব্যাপারে পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পুলিশের বিরুদ্ধে ঘুষের টাকার যে অভিযোগ মাহিয়া মাহি এনেছেন, তা ডাহা মিথ্যা কথা। তাকে জিজ্ঞেস করেন, পুলিশ কী প্রক্রিয়ায় টাকা নিয়েছে। তার স্বামী ও তাদের আত্মীয়স্বজনের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। যেহেতু ফেসবুক লাইভে এসে পুলিশকে জড়িয়ে তিনি এ ধরনের কথা বলেছেন, সে জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।’ এদিকে চিত্রনায়িকা মাহির স্বামী গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের গাড়ির শো-রুমে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোরে মহানগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে সনিরাজ কার প্যালেস নামের ওই শো-রুমে হামলার ঘটনা ঘটে। ভোর ৬টা ৭ মিনিটে মাহির ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে হামলার বিষয়ে কথা বলেন তার স্বামী রকিব। তিনি বলেন, ভোর ৫টার দিকে ইসমাইল হোসেন লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত গাজীপুর মহানগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে সনিরাজ কার প্যালেসে হামলা করেছে। তারা শো-রুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র, দরজা জানালার কাঁচ এবং টেবিল চেয়ার ভাঙচুর ও শোরুমের সাইনবোর্ড খুলে নেয়। দুর্বৃত্তরা তার অফিস কক্ষ তছনছ করে এবং টাকা পয়সা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রকিব সরকারের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আগামীকাল শনিবার বিকেল ৫টায় হামলার বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন তারা। এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। সেখানে গিয়ে দুর্বৃত্তদের কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১০

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১১

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১২

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৩

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৪

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৫

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৬

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৭

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৮

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৯

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

২০
X