রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

বর এলেন ঘোড়ায় চড়ে, এমপি হেলিকপ্টারে

বর এলেন ঘোড়ায় চড়ে, এমপি হেলিকপ্টারে
দাদা বিয়ে করতে গিয়েছিলেন ঘোড়ায় চড়ে। আর বউ এনেছিলেন পালকিতে। ছোটবেলা থেকে সেই গল্প শুনে বড় হওয়া মতিউর রহমান হালিমও বিয়ে করতে গেলেন ঘোড়ায় চড়ে এবং কনে আনলেন পালকিতে। আর তাদের সেই বিয়ের দাওয়াত খেতে হেলিকপ্টারে চড়ে গেলেন এক এমপি। বিয়ে বাড়িতে ঘোড়া, পালকি আর হেলিকপ্টার দেখে অবাক হয়েছেন এলাকার লোকজন। আজ শনিবার রাজশাহীর বাগমারা উপজেলায় এই বিয়ে হয়। বর মতিউর রহমানের বাড়ি উপজেলার ভরট্ট গ্রামে। আঁখির বিয়েতে অতিথি হিসেবে যান রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। হেলিকপ্টারে করে ঢাকা থেকে উড়ে যান তিনি। বিয়ের অনুষ্ঠান শেষে তিনি হেলিকপ্টারেই ফেরেন। এদিন স্থানীয় ফুটবল মাঠে হেলিকপ্টারটি নামে এবং উড়ে। গ্রামে প্রথমবার হেলিকপ্টারের এই দৃশ্য দেখতে ফুটবল মাঠে ভিড় করে মানুষ। কনের বাবা সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল হক বলেন, তার মেয়ের বিয়েতে স্থানীয় এমপি এনামুল হকসহ প্রায় তিন হাজার মানুষকে দাওয়াত করা হয়েছিল। তারা সবাই এসেছিলেন। বর ঘোড়ায় এসে পালকিতে করে কনে নিয়ে গেছেন। এমপি এসেছিলেন হেলিকপ্টারে। এই বিষয়গুলো গ্রামবাসীর ভালো লেগেছে। সবার কাছে এই বিয়েটা অনেক দিন মনে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

ছেলের হাতে প্রাণ গেল বাবার

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

১০

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

১১

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১২

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

১৩

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

১৪

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১৫

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

১৬

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১৭

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১৮

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১৯

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

২০
X