কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
ফাঁকা বাড়িতে ঘরে কিশোরের ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে রহস্য
লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম মান্দারী গ্রামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার বলছে, এ মৃত্যু রহস্যজনক।
গতকাল রোববার রাত ১টার দিকে স্কুলছাত্র নাহিদ হোসেন আরমানের লাশ উদ্ধার করে পুলিশ। আজ সোমবার দুপুরে চন্দ্রগঞ্জ থানার ওসি তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরমানের বাবা বেল্লাল হোসেন শিপন জানিয়েছেন, তার ভাই বাচ্চু মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। গতকাল রাতে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে এ ঘটনার বিচার দিতে যান। সেখান থেকে ফিরে ঘরে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। এটি আত্মহত্যা নয় দাবি করে তিনি সুষ্ঠু তদন্ত চেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। আরমানের বাবা-মা মান্দারী বাজারে ছিলেন। রাতে বাজার থেকে ফিরে তারা ঘরে আরমানের লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। পরে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
চন্দ্রগঞ্জ থানার ওসি তহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন তারা।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক
১
তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত
২
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি
৩
রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার
৪
‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’
৫
নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৬
‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’
৭
বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক
৮
ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম
৯
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত
১০
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু
১১
ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে
১২
বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা
১৩
ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর
১৪
চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’
১৫
পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
১৬
নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ