কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

৮ বছরের সাজা, পলাতক ১২ বছর!

৮ বছরের সাজা, পলাতক ১২ বছর!
দীর্ঘ একযুগ দেশ ত্যাগ করে পালিয়ে থাকার পরও শেষ রক্ষা পেল না কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মান্দারি গ্রামের মাদক কারবারি দেলোয়ার হোসেন। পৃথক দুটি মাদক মামলায় আট বছরের সাজা এড়াতে তিনি ভারতে অবস্থান করত বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।সূত্র জানায়, মঙ্গলবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মান্দারি গ্রামে অভিযান চালিয়ে দুটি মামলায় যথাক্রমে ৩ বছর ও ৫ বছর করে ৮ বছর সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। এর আগে তিনি দীর্ঘ ১২ বছর ভারতীয় সীমান্ত এলাকায় ভারতীয় অংশে বসবাস করে। মঙ্গলবার বাড়িতে আসার সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, গ্রেপ্তারের সময় তিনি অসুস্থতার ভান করে। পরে পুলিশ তাকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক দেখানোর জন্য নিয়ে যায়। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের পাশে পাকিস্তান কি থাকবে? চূড়ান্ত সিদ্ধান্ত আজ 

৫০ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট, আবেদন অনলাইনে

ইইউ সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের

জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ছাত্রদল

বিশ্ব হিজাব দিবসে নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিল রাকসু 

রোজার নিয়ত কখন, কীভাবে করবেন?

রেজাউল করিমের পরিবারের সাথে জামায়াত আমিরের সাক্ষাৎ

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

১০

ফেব্রুয়ারির হলিউড

১১

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১২

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৩

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

১৪

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

১৫

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

১৬

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

১৭

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

১৮

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

১৯

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

২০
X