কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষককে তুলে নিয়ে পেটানোর ঘটনায় উপজেলা আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকনকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার রাত ৯টায় রৌমারী প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন করে এ কথা জানায় উপজেলা আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা। তিনি বলেন, ১৯ জানুয়ারি উপজেলার ফুলকারচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবীকে মারপিট করেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রোকন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ফোলাও করে প্রচার হয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে অভিযোগে জেলা আওয়ামী লীগের নির্দেশে রোকনুজ্জামান রোকনকে উপজেলা আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফেরদৌস আল মাহমুদ পলাশ, সহ-দপ্তর সম্পাদক সুমন মিয়া, সাবেক দপ্তর সম্পাদক রমেশ চন্দ্র সাহা চন্দন, সাবেক সহ-দপ্তর সম্পাদক মশিউর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি হারুনর রশিদ, যুবলীগের সাবেক সহসভাপতি ফজলুল করিম, দাঁতভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু
১
ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া
২
২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন
৩
বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার
৪
ভারতের জন্য দুঃসংবাদ
৫
১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ
৬
ধানের শীষে ভোট দিলে আ.লীগও সমান সুবিধা পাবে : ফখরুল
৭
নাগরিক সেবা নিশ্চিত করা আমার কাজ : হামিদ
৮
জানুয়ারিতে এলো ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
৯
৯ বছর প্রেমের পর বিয়ে, দুমাসেই স্বামীর করুণ পরিণতি
১০
প্রাইজবন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, লাখপতি হলেন যারা
১১
প্রতিদিনের এই ৭ অভ্যাস বারোটা বাজাচ্ছে আপনার ঘুমের, এখনই সতর্ক হোন