কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৩, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীর ঘটনায় আরও এক ছাত্রদল কর্মীর মৃত্যু

নরসিংদীর ঘটনায় আরও এক ছাত্রদল কর্মীর মৃত্যু
নরসিংদীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী আশরাফুল (২২) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আশরাফুলের পিঠে গুলি লেগেছিল। তার বাড়ি নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া গ্রামে। বাবার নাম নাজমুল ইসলাম। জানা যায়, গতকাল বৃহস্পতিবার নরসিংদী জেলা ছাত্রদলের বঞ্চিত নেতাকর্মীর মোটরসাইকেল শোডাউনের সময় সংঘর্ষে আশরাফুল ও সাদেকুর রহমান সাদেক গুলিবিদ্ধ হন। গতকাল সাদেক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আশরাফুল। সাদেকের ভাই আলতাব হোসেন জানান, সাদেক এলাকায় ইট-বালুর ব্যবসা করত এবং নরসিংদী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিল। মিটিংয়ে যাওয়ার কথা বলে দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হয় সে। নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ বলেন, আমি ঢাকায় ছিলাম। সংবাদ শুনে ঢাকা মেডিকেলে এসেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১০

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১১

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৩

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৪

ভলিবলের কামাল আর নেই

১৫

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৬

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৭

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৮

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৯

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

২০
X