কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘খেলার জগৎ গড়ি’ উৎসবে ব্র্যাকের প্লে-ল্যাব মডেল উপস্থাপন

‘খেলার জগৎ গড়ি’ উৎসবে ব্র্যাকের প্লে-ল্যাব মডেল উপস্থাপন
দেশের ৯ জেলার ৩২টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০০টি প্লে-ল্যাব স্থাপন করেছে ব্র্যাক। আজ বুধবার ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (ব্র্যাক আইইডি) এর আয়োজনে ‘খেলার জগৎ গড়ি’ শীর্ষক ক্যাম্পেইনের অংশ হিসেবে এই প্লে-ল্যাব স্থাপন করা হয়। এদিন শিশুদের বর্ণিল উপস্থিতিতে মুখর হয়ে উঠেছিল ঢাকার মহাখালির ব্র্যাক সেন্টার প্রাঙ্গন। বিভিন্ন বয়সী শিশুদের পাশাপাশি তাদের অভিভাবক ও পরিচর্যাকারীরাও সক্রিয়ভাবে এখানে অংশগ্রহণ করেন। খেলার মধ্য দিয়ে ‘ব্র্যাক প্লে-ল্যাব’ শিক্ষাক্রম ঘিরে শিশুদের নিয়ে গড়ে উঠেছিল এই আনন্দঘন উৎসব। ব্র্যাকের ৫০তম এবং প্রাকশৈশব উন্নয়নে এর অন্যতম প্রধান অংশীদার ডেনমার্কভিত্তিক লেগো ফাউন্ডেশনের ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবটি আয়োজন করে প্লে-ল্যাব মডেলটির উদ্ভাবক ব্র্যাক আইইডি। এতে কেউ মাটি দিয়ে পুতুল তৈরির কথা শুনছিল, কেউ বা ছবি আঁকা, গল্প শোনা, ছবিতে শেখা, মাপেট খেলা, শব্দ ও সংখ্যা তৈরি প্রভৃতি নানা ধরনের খেলায় অংশ নিয়েছে। মোরগ লড়াই, লুকোচুরিসহ আবহমান বাঙালি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির বিভিন্ন খেলার একটি গবেষণামূলক প্রদর্শনীরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে কিশোর-তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় তরুণ কার্টুনিস্ট-শিল্পী মোরশেদ মিশু, সাইয়েদ রাশাদ ইমাম তন্ময় ও মাসুদা এবং যাদুকর আসিফ আসগর শিশুদের সঙ্গে নানা ধরনের খেলাধুলায় অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্র্যাক আইইডি-এর নির্বাহী পরিচালক ড. ইরাম মারিয়াম এবং লেগো ফাউন্ডেশন সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট ক্রিস্টিন মর্শ। বাংলাদেশে ব্র্যাকের নিজস্ব প্লে-ল্যাব কেন্দ্রগুলোর পাশাপাশি বাংলাদেশ সরকারের সঙ্গেও যৌথভাবে এ কার্যক্রমের প্রসার ঘটাতে কাজ করছে ব্র্যাক। এ পর্যন্ত ৯টি জেলার ৩২ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০০টি প্লে-ল্যাব স্থাপন করা হয়েছে যেখানে ২৫ হাজারের বেশি প্রাক-প্রাথমিক শিশু খেলার মাধ্যমে শেখার সুযোগ লাভ করেছে। এসব প্লে-ল্যাব স্থাপনে সম্পূর্ণ কারিগরি সহায়তা দিয়েছে ব্র্যাক আইইডি এবং পরিচালনা করছে সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলাদেশে উদ্ভাবিত এই মডেলটির আন্তর্জাতিক প্রসারেও কাজ করছে ব্র্যাক আইইডি। সংস্থাটির নিজস্ব পরিচালনায় বাংলাদেশ, উগান্ডা ও তানজানিয়ায় ৬৫৬টি প্লে-ল্যাবে ১১ হাজার ৫০০ শিশু অংশগ্রহণ করছে। বৈশ্বিক জরিপে দেখা গেছে, ৮৪ শতাংশ শিশু চায় তাদের বাবা-মা যেন তাদের সঙ্গে আরও বেশি সময় ধরে খেলা করে। শিখন বিশেষজ্ঞরা বলেন, অপরিহার্য দক্ষতা বিকাশের জন্য খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্র্যাক উদ্ভাবিত প্লে-ল্যাব মডেলটির সাহায্যে নিজস্ব ভাষা-সংস্কৃতি এবং আর্থসামাজিক-ভৌগোলিক পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে স্থানীয়ভাবে পাওয়া উপকরণ দিয়ে প্লে-ল্যাব কেন্দ্র নির্মাণ করা হয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় থাকা ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

মার্কিন হামলার জবাবে ‘শত্রু ঘাঁটিতে’ হামলা ইরানের

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ল তিনজন, আশঙ্কাজনক দুই

কুয়েত ও বাহরাইনের দিকে ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : যুক্তরাষ্ট্র

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী

মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঢাকার সড়কে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল হেলপারের

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ

যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দাম বাড়বে না : তথ্য উপদেষ্টা

১০

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের বিভিন্ন শাখা শনিবার খোলা 

১১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

১২

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক

১৩

শান্তিরক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি, জাতিসংঘ পদকে ভূষিত ৬ বাংলাদেশি

১৪

১০ লাখ টাকায় ধর্ষণচেষ্টার অভিযোগ আপসের দাবি

১৫

শূন্যরেখায় থাকা সেই ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৬

প্রতিশ্রুতি বনাম বাস্তবতা : নবম পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ

১৭

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

১৮

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলা

১৯

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

২০
X