গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

১০৩ টাকায় চাকরি দেওয়ার ঘোষণা এসপির

১০৩ টাকায় চাকরি দেওয়ার ঘোষণা এসপির
শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১০৩ টাকায় পুলিশে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ পুলিশ সুপার (এসপি) মাসুম আহাম্মদ ভূঞা। গৌরীপুর থানার উদ্যোগে গতকাল বুধবার বিকেলে শহীদ হারুন পার্কে বিট পুলিশিংয়ের সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে এই ঘোষণা দেন তিনি। পুলিশ সুপার বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি ময়মনসিংহে পুলিশ কনস্টেবল পদে ১৯৫ জন রিক্রুট করা হবে।’ কেউ যদি আর্থিক প্রলোভন, ঘুষ ও দুর্নীতির চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিক পুলিশে জানানোর কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন, গৌরীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। এখানে এসপি সাহেব ও ওসি সাহেব আছেন। আমাদের দলের ভেতর যদি হানাহানি-মারামারি হয়, কাউকে ছাড় দেবেন না। আইনানুগভাবে যে অপরাধী হবে, তার ব্যাপারে ব্যবস্থা নেবেন। গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শফিকুল ইসলাম হবি, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ১৩

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

রাজধানীতে আজ কোথায় কী

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

১০

২ ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ

১১

তিস্তার চরে তরমুজে স্বপ্ন বুনছেন চাষিরা

১২

টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই : জোনায়েদ সাকি

১৩

যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে

১৪

শুরু হলো বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

৫ আগস্টের আগের বাংলাদেশে কেউ ফিরতে চাই না : পুতুল

১৭

০১ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৮

শুভ মাঘী পূর্ণিমা আজ

১৯

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে আপত্তিকর পোস্ট, দলের বিবৃতি

২০
X