খুলনা ব্যুরো
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতার লোভে অপরাজনীতি করছে : পরশ

বিএনপি ক্ষমতার লোভে অপরাজনীতি করছে : পরশ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ক্ষমতার লোভে বিএনপি অপরাজনীতি করছে। সত্যকে মিথ্যা দিয়ে আপনাদের অপরাজনীতি ঢাকতে পারবেন না। প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। আপনাদের দেশের জনগণ বিশ্বাস করে না। আজ মঙ্গলবার দুপুরে মহানগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত খুলনা জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যুবলীগ চেয়ারম্যান পরশ বলেন, বিএনপি অগণতান্ত্রিক পন্থা পছন্দ করে। আর আওয়ামী লীগ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। এই প্রজন্ম বিএনপিকে পছন্দ করে না। দেশের বিভিন্ন সেক্টরের উন্নয়নের কথা বিবেচনায় রেখে জনগণ আওয়ামী লীগের সঙ্গেই রয়েছে। নির্বাচনের মাধ্যমেই তা প্রমাণিত হবে। নীতি আদর্শ বর্জিত বিএনপি সোজা পথে ক্ষমতায় যেতে চায়। কিন্তু জনগণ তা কখনো হতে দেবেন না। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জনগণ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন। পরশ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটা আজ মর্যাদাপূর্ণ স্থানে রয়েছে। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্রপরিচালনা করছেন। দলীয় নেতাকর্মীদের সরকারের উন্নয়নকে মানুষের মাঝে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধভাবে কাজের মধ্য দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান। সভাপতিত্ব করেন খুলনা জেলা যুবলীগের সভাপতি মো. কামরুজ্জামান জামাল। অনুষ্ঠান পরিচালনা করেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরল বাংলাদেশ

ইউরোপের রাষ্ট্রদূতদের তলব করে কঠিন হুঁশিয়ারি দিল ইরান

স্মার্টফোন কিনতে পাওয়া যাবে ঋণ, অনুমোদন পেল পামপে

সাদিক কায়েমকে ‘বেয়াদব’ বলায় এনসিপি নেতাকে শোকজ

বদলে গেল ৪ কলেজের নাম

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ পেল গ্রামীণফোন

যে ৯টি আসনে থাকছে না বিএনপির প্রতীক ধানের শীষ

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ৮ বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

১২ ফেব্রুয়ারিতে ধানের শীষের সরকার গঠনের ম্যান্ডেট দেবে জনগণ : ইশরাক 

নারীদের নিয়ে মন্তব্যে জামায়াত আমিরকে কটাক্ষ মির্জা আব্বাসের

১০

নির্বাচনে কোথাও কেন্দ্র দখল হলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১

‘গেম অব থ্রোনস’ আদলে জামায়াত আমিরের ব্যানার

১২

ব্রিজ ভেঙে বাড়িতে নিলেন চেয়ারম্যান

১৩

সরকার গঠনের সুযোগ পেলে নারীদের মাস্টার্স পর্যন্ত ফ্রি পড়ালেখার ব্যবস্থা করব : জামায়াত আমির

১৪

কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেকের যৌথ উদ্যোগে বাংলা কিউআর সেবা

১৫

ভোটে জয়ী হলে এলাকার মানুষের কাছে জবাবদিহি থাকার প্রতিশ্রুতি রবিনের

১৬

গণপরিবহনের বিশদ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দুবাই 

১৭

১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’

১৮

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

১৯

নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড : প্রেস উইং

২০
X