সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
রংপুর ব্যুরো
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকার বাবাকে পিটিয়ে হত্যা

প্রেমিকার বাবাকে পিটিয়ে হত্যা
রংপুরের পীরগাছা উপজেলায় মেয়ের প্রেমিকের পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের ইছলারহাটের চেংটুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নওশাদ আলীর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাচারি বাজার এলাকায়। তার মেয়ের প্রেমিকের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। হামলার ঘটনাস্থল তাদের বাড়ির কাছেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওশাদের মেয়ের সঙ্গে সুন্দরগঞ্জের রামধন এলাকার ওসমান গণির ছেলে আব্দুল করিমের প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে মেয়েটিকে নিয়ে পালিয়ে যান করিম। এ ঘটনায় করিমকে আসামি করে রংপুরের মিঠাপুকুর থানায় অপহরণ মামলা করেন নওশাদ। পরবর্তীতে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে তার বাবার কাছে হস্তান্তর করে এবং করিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। প্রায় তিন মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে বের হন করিম। খবর পেয়ে মেয়েটি করিমের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। আজ সকালে নওশাদ সুন্দরগঞ্জে গিয়ে মেয়েকে করিমের বাড়ি থেকে জোর করে নিয়ে আসছিলেন। পথে পীরগাছা উপজেলার ওই এলাকায় তাকে আটকান করিম। এ সময় নওশাদকে বেধড়ক পিটুনি দিলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পীরগাছা থানার এসআই আব্দুল মালেক জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১০

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১১

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১২

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৩

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৪

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১৫

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৬

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৭

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৮

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৯

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

২০
X