টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রশাসনের কাছে বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর

প্রশাসনের কাছে বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর
প্রথম পক্ষের (জুবায়ের) মতো দ্বিতীয় পক্ষও (সাদ পক্ষ) তাদের আয়োজন শেষে প্রশাসনের কাছে ইজতেমা মাঠ হস্তান্তর করেছে। আজ বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ইজতেমা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান এ মাঠ বুঝে নেন। এ সময় সাদ অনুসারী মুরুব্বী ড. মোহাম্মদ আব্দুস সালাম, শাহ ইঞ্জিনিয়ার মুহিবুল্লাহ, ড, রেজাউল করিম , গাজীপুর সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, সরকারের সিদ্ধান্ত অনুসারে বুধবার বাদ আসর মাঠ বুঝে নেওয়া হয়। সরকারের মাঠ এখন সরকারের নিয়ন্ত্রণেই থাকবে, সরকারের পরবর্তী যে সিদ্ধান্ত নেওয়া হয় সে অনুযায়ী ব্যবস্থা হবে। এদিকে মাঠ হস্তান্তর করার আগে মাওলানা জুবায়েরের অনুসারীরা মাঠে ঢুকে মাঠের নিয়ন্ত্রণ নিতে পারেন, এমন আশঙ্কায় ইজতেমা মাঠের প্রতিটি ফটকে পাহারা বসায় সাদপন্থীরা। বুধবার সকাল থেকেই এ দৃশ্য দেখা গেছে। সাদ অনুসারীদের ইজতেমা সমন্বয়কের দায়িত্বে থাকা মো. সায়েম কালবেলাকে বলেন, আজ বিকেল পাঁচটা পর্যন্ত মাঠের দায়িত্ব আমাদের। সে জন্য আমাদের সাথিরাও অনেকে মাঠে অবস্থান করছেন। কিন্তু এর মধ্যেই আজ সকালে জুবায়ের অনুসারীদের কিছু লোক মাঠে ঢুকে মাঠ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আমাদের লোকজন কোনো প্রকার বিশৃঙ্খলায় না গিয়ে প্রশাসনের সহায়তায় তাঁদের বুঝিয়ে সেখান থেকে ফেরত পাঠিয়েছেন। কিন্তু তাঁরা আবার আসতে পারেন বা বিশৃঙ্খলা করতে পারেন, এমন শঙ্কায় আমরা প্রতি ফটকে পাহারা বসিয়েছি। মাওলানা সাদের অনুসারীরা আগামী বছর প্রথম পর্বে ইজতেমা পালন করবেন জানিয়ে সায়েম বলেন, তিন বছর ধরে তারা (জুবায়েরপন্থী) আগে ইজতেমা করছেন। মাঠ নিজেদের দখলে রাখছেন। কিন্তু সামনের বছর আমরা আগে ইজতেমা করব। এ জন্য এবার আমরা মাঠ গুছাব (সামিয়ানা খোলা, গোডাউন নিয়ন্ত্রণে রাখা) কোনো কোনো ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

হান্নান মাসউদের পথসভায় হামলা

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

জামায়াতের ভাইরাল ‘নারী’ ইস্যুতে আপত্তিকর পোস্ট, লজ্জায় ডাকসু নেত্রী

বাড়ির গেটের সামনে ককটেল ও চিরকুট রেখে হুমকি

১০

কুষ্টিয়ায় অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

১১

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

১২

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

১৩

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

১৪

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

১৫

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১৬

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

১৭

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

১৮

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

১৯

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

২০
X