বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় এক লাখ জাল টাকাসহ ২ কারবারি গ্রেপ্তার

বগুড়ায় এক লাখ জাল টাকাসহ ২ কারবারি গ্রেপ্তার
বগুড়ার গাবতলীতে জাল টাকার দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গাবতলীর সন্ধ্যাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক লাখ জাল টাকা উদ্ধার করা হয়। আজ বুধবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে ডিবি পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন- গাবতলীর সন্ধ্যাবাড়ির মধ্যপাড়া এলাকার মো. শহিদ (৩৭) এবং জয়ভোগা উত্তরপাড়ার মো. সাজু ওরফে সুজা (৩৬)। ডিবি পুলিশ জানায়, শহিদ ও সাজু দুজনেই অনেকদিন ধরে জাল নোটের কারবার করে আসছিলেন। তারা জাল নোট নিয়ে এসে গাবতলীর হাট-বাজারগুলোয় বিভিন্নভাবে ছড়িয়ে দিতেন। এ ধরনের অপরাধে তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে। দুজনের মধ্যে সাজু এক মাস আগে জামিনে কারাগার থেকে বের হয়। গোপন সংবাদে ডিবির সদস্যরা জানতে পারেন, তারা আবারও জাল নোট নিয়ে ব্যবসা শুরু করেছেন। এ তথ্যের ভিত্তিতে গতকাল রাতে সন্ধ্যাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহিদ ও সাজুকে এক লাখ জাল টাকাসহ গ্রেপ্তার করে ডিবি টিম। বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, শহিদের বিরুদ্ধে ইতোপূর্বে একটি এবং সাজুর বিরুদ্ধে দুটি বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

বড় পর্দায় আসতে চলেছে নাগিন

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

১০

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

১১

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

১২

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

১৩

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৪

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

১৬

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

১৭

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

১৮

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

১৯

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

২০
X