কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
‘বখাটেদের’ ভয়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে কিশোরী
লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই বখাটের ভয়ে তিন দিন ধরে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে এক কিশোরী।
দাখিল পরীক্ষার্থী ওই ছাত্রীর অভিযোগ, মাদ্রাসায় যাওয়া-আসার পথে স্থানীয় আরিফ ও সুমন নামে দুই যুবক নিয়মিত তাকে উত্ত্যক্ত করেন। এর প্রতিবাদ করায় বখাটেরা এবং তাদের স্বজনরা মিলে ছাত্রীর পরিবারের ওপর চড়াও হয়। এতে আহত হন ছাত্রীর বৃদ্ধা নানি মরিয়ম বিবি। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ভুক্তভোগী ছাত্রী ও তার মা সাংবাদিকদের কাছে এসব কথা বলেছেন। এ ঘটনায় গত সোমবার ছাত্রীর মা ছয়জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল ওই কিশোরী। সঙ্গে তার নানিও ছিলেন। এ সময় আরিফ ও সুমন তাদের পথরোধ করেন। মেয়েটির নানি তখন তাদের বাধা দেন। পরে অভিযুক্তরা বাড়িতে হামলা চালিয়ে বৃদ্ধাকে মারধর করে আহত করেন। এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নিলে ফের মারধরের হুমকি দেন তারা। এতে আরিফ, তার বাবা সেলিম, মা আমেনা বেগম, আলী আহমেদ, তার স্ত্রী কুলসুম বেগম ও সুমনকে অভিযুক্ত করা হয়।
ওই ছাত্রী বলে, ‘আরিফ ও সুমন আমার ক্ষতি করার হুমকি দিচ্ছে। সামনে আমার পরীক্ষা কিন্তু তাদের ভয়ে মাদ্রাসায় যেতে পারছি না।’
ছাত্রীর মা বলেন, ‘থানায় অভিযোগ করার পর থেকে গত দুদিন আমি বাড়ি থেকে বের হতে পারছি না। আমার মা হাসপাতালে চিকিৎসাধীন তাকেও দেখতে যেতে পারছি না। দোকানের সামনে অভিযুক্তরা জড়ো হয়ে থাকে। বের হলেই তারা আমাকে মারধর করার হুমকি দিয়েছে।’
আরিফের বাবা মো. সেলিম জানান, স্থানীয় ফরাশগঞ্জ বাজারে তার ছেলের ফার্মেসি রয়েছে। তার স্ত্রী-সন্তানও আছে। ওই ছাত্রী তার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। মেয়েটির নানিকেও তারা কেউ মারধর করেননি।
অভিযুক্ত আলী আহমেদ বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। অভিযোগকারী নারী মিথ্যা ঘটনা সাজিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। এর আগেও ওই নারী তাদের মামলা দিয়ে হয়রানি করেছেন।
লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার ওসি মোসলেহ উদ্দিন বলেছেন, তারা এ ঘটনায় ব্যবস্থা নেবেন।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
১
হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস
২
দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড
৩
০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে
৪
শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
৫
ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন
৬
দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
৭
বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা
৮
সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ
৯
ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া
১০
স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল
১১
৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি
১২
বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়
১৩
দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...
১৪
প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড
১৫
সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
১৬
৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু
১৭
কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু
১৮
টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়া সেই এসআই প্রত্যাহার