কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ মেয়র টিটুর
শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সঙ্গে মানবিক মূল্যবোধ তৈরিতেও শিক্ষা প্রদান করতে হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু। তিনি বলেন, পারিবারিক দায়-দায়িত্ব ও পারিবারিক মূল্যবোধ যাতে গড়ে ওঠে সেদিকে সচেষ্ট হতে হবে। একজন শিক্ষার্থী রাষ্ট্রকে কীভাবে সহযোগিতা করবে, সেই শিক্ষা দিয়ে তাকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ জিলা স্কুলের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষকদের উদ্দেশে এসব কথা বলেন মসিক মেয়র। জিলা স্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত নানা উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ভালো পড়াশোনার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য একজন শিক্ষার্থীর কী করণীয় তা প্রত্যেক শিক্ষার্থীকে জানতে হবে। এ লক্ষ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিটি বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে, যাতে সুস্থ-সবল প্রজন্ম গড়ে ওঠে।
ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহসিনা খাতুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রভাতী শাখার জ্যেষ্ঠ শিক্ষক নুসরাত জাহান, নবীনবরণ আয়োজনের সম্পাদক মোবারক মোর্শেদ মিল্কীসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির
১
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা
২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান
৩
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
৪
শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির
৫
বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা
৬
বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার
৭
এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
৮
৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ
৯
জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’
১০
কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি
১১
গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
১২
সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান
১৩
সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
১৪
চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা
১৫
বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া
১৬
বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা
১৭
যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার
১৮
সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প
১৯
আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল