কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
লক্ষ্মীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় জামায়াতের তিন শীর্ষ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন—জেলা জামায়াতের আমির রুহুল আমিন, সেক্রেটারি এ আর হাফিজ উল্যা ও জেলা কমিটির সিনিয়র নেতা মোহাম্মদ নুরুল হুদা।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় আরও পাঁচজন কারাগারে আছেন।
গত ২৪ সেপ্টেম্বর শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে গ্রেপ্তারকৃত রুহুল আমিন, হাফিজ উল্যা ও নুরুল হুদা তখন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের সময় শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার তারা লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে আবারও জামিন আবেদন করেন। তবে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর শহরের দক্ষিণ তেমুহনী এলাকার একটি বাসায় জামায়াতের ৪০-৫০ জন লোক গোপন বৈঠক করছিল। সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে তারা একত্রিত হয়। এ সময় ৫২০টি জেহাদি বইসহ দুজনকে আটক করে পুলিশ। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
পর দিন সদর মডেল থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এদিকে একই মামলায় গত ১০ অক্টোবর রাতে আরও তিন জামায়াত নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ৫ আসামি আবদুর রহমান, নুর আলম লিটন, আবদুর রশিদ, সক্রিয় শিবির সদস্য সুমন ও বেলাল হোসেন বর্তমানে কারাগারে আছেন।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
রোজা শুরু কবে, জানালেন বিজ্ঞানীরা
১
ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার
২
তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু
৩
ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স
৪
ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার
৫
মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা
৬
অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা
৭
যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে
৮
নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ
৯
সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান
১০
ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের
১১
ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি
১২
আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব
১৩
প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা
১৪
বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন
১৫
নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ
১৬
বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড
১৭
টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?
১৮
ছবিতে কী দেখছেন, মাছ নাকি অন্য কিছু? উত্তরই বলে দেবে আপনার মস্তিষ্ক কেমন