সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জুনেই সিরাজগঞ্জ শিল্পপার্ক নির্মাণ শেষ হবে : শিল্পমন্ত্রী

জুনেই সিরাজগঞ্জ শিল্পপার্ক নির্মাণ শেষ হবে : শিল্পমন্ত্রী
আগামী বছরের জুনের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক নির্মাণকাজ শেষ হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। তিনি বলেন, ৪০০ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ শিল্পপার্কে ৮২৯টি কারখানা স্থাপন হবে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে প্রায় এক লাখ মানুষের। আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যে কোনো কারণেই হোক প্রকল্পটি দেরি হয়ে গেছে। আমরা কাজের অগ্রগতি দেখতে এসেছি। এরই মধ্যে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করছি, আগামী জুনে কাজ শেষ হলে প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করবেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান এখানে জমির প্লট নিতে প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি। এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, শিল্প সচিব জাকিয়া সুলতানা, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিকের চেয়ারম্যান মুহা মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

ভলিবলের কামাল আর নেই

১০

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১১

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১২

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৩

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৪

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১৫

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

১৬

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

১৭

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

১৮

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

১৯

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

২০
X