কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য, রেজিস্ট্রার ও বিভাগীয় চেয়ারম্যানের স্বাক্ষর ও সিল জালিয়াতির অভিযোগে কোতোয়ালি থানায় করা মামলায় শিক্ষার্থী সজিব আহমেদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। অভিযুক্ত সজিব বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক হাসান মাতুব্বর। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি আসামি সজিব আহমেদ ইসলামিক স্টাডিজ থেকে অন্য সাধারণ বিষয়ে মাইগ্রেশনের জন্য আবেদন করেন। আবেদনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারের সিল ও স্বাক্ষর জাল করেন। আবেদনটি যাচাইবাছাই করতে গেলে ডিন অফিস কর্তৃপক্ষ উপাচার্যের স্বাক্ষর সন্দেহজনক মনে করে। এরপর আসামি সজিবকে ডিন অফিসে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।
গত ২৪ মে সজিব উপস্থিত হয়ে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। এরপর তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক
১
নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক
২
তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত
৩
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি
৪
রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার
৫
‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’
৬
নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৭
‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’
৮
বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক
৯
ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম
১০
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত
১১
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু
১২
ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে
১৩
বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা
১৪
ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর
১৫
চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’
১৬
পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
১৭
নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ