বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পাসের হারে এগিয়ে মাদ্রাসা, জিপিএ ৫-এ শীর্ষে ঢাকা

পাসের হারে এগিয়ে মাদ্রাসা, জিপিএ ৫-এ শীর্ষে ঢাকা
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারে মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, পাসের হারে সবচেয়ে এগিয়ে আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং সর্বোচ্চ জিপিএ ৫ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এর আগে আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পরীক্ষায় মোট জিপিএ ৫ পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ২৮২ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৭৫৫ জন। এ ছাড়া মাদ্রাসায় ৯ হাজার ৪২৩ জন এবং কারিগরিতে জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ১০৪ জন। বিশ্লেষণে আরও দেখা যায়,, মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ এবং জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন। আর ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ এবং জিপিএ ৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ শিক্ষার্থী। এ ছাড়া রাজশাহীতে পাসের হার ৮১ দশমিক ৫৯ এবং জিপিএ ৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন, সিলেটে ৮১ দশমিক ৪ এবং জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন, বরিশালে ৮৬ দশমিক ৯৫ এবং জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন, চট্টগ্রামে ৭৮ দশমিক ৭৬ এবং জিপিএ ৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন, যশোরে ৮৩ দশমিক ৯ এবং জিপিএ ৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৬ জন, দিনাজপুরে ৭৯ দশমিক ৬ এবং জিপিএ ৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন, ময়মনসিংহে ৭৭ দশমিক ৩ এবং জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ১৭৯ জন, কারিগরিতে ৯১ দশমিক ২ এবং জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ১০৫ এবং কুমিল্লা ৯০ দশমিক ৭ ও জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১০

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১১

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১২

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৩

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৪

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৫

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৬

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১৭

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৮

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১৯

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

২০
X