কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড নিউ মিডিয়া কোর্সের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার কুমিল্লার ময়নামতিতে মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগের উদ্যোগে এই ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শরীফুল ইসলাম ইমশিয়াতের তত্ত্বাবধানে এতে ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ফিল্ড ট্রিপে কুমিল্লার কোটবাড়ীর ময়নামতির প্রত্মসম্পদের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ঐতিহাসিক নিদর্শন, স্থাপনা ও পুরাকীর্তির ইতিহাস জানার চেষ্টা করেন শিক্ষার্থীরা। এ ছাড়াও কোর্স অ্যাসাইনমেন্ট হিসেবে তারা ফটোগ্রাফি ও ডকুমেন্টারি তৈরি করেন। কোর্স ফ্যাকাল্টি ড. শরীফুল ইসলাম মনে করেন, প্রথাগত ক্লাশরুমের শিক্ষার বাইরে ফিল্ড ট্রিপে শিক্ষার্থীরা আরও বেশি গবেষণাধর্মী এবং প্রাকটিক্যাল জ্ঞান অর্জন করতে পারে। গ্রুপ স্টাডির কারণে শিক্ষার্থীদের মাঝে একটি মেলবন্ধন তৈরি হয়। ড. শরীফুল ইসলাম জানান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগের টেলিভিশন অ্যান্ড নিউ মিডিয়া কোর্সটি জিইডি কোর্স হিসেবে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে ২০টি সেকশনে প্রায় ৮০০ শিক্ষার্থী কোর্সটিতে অংশ নিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সীমান্তে বিজিবির ওপর হামলা

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

১০

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

১১

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

১২

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

১৩

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৪

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

১৫

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১৭

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১৮

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৯

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

২০
X