শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় পদক পেলেন শাবির ৯ শিক্ষার্থী

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় পদক পেলেন শাবির ৯ শিক্ষার্থী
আন্তর্জাতিক যুব গণিত প্রতিযোগিতায় (আইওয়াইএমসি) সিলভার ও ব্রোঞ্জ পদক পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের ৯ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক যুব গণিত প্রতিযোগিতা-২২ এর শাবিপ্রবির সুপারভাইজার ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ (আইওয়াইএমসি) একটি আন্তর্জাতিক সংগঠন, যারা প্রতি বছর আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার আয়োজন করে। এবারের প্রতিযোগিতায় আবু নাসের শাহ মো. মারুফ আহমেদের তত্ত্বাবধায়নে মোট ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের ফাইনালে উত্তীর্ণ হয় ১৫ জন এবং শাবিপ্রবির গণিত বিভাগের ৯ জন শিক্ষার্থী বিজয়ী হয়। বিজয়ীদের মধ্যে দুজন সিলভার পদক এবং সাতজন ব্রোঞ্জ পদক পেয়েছেন। শাবিপ্রবি থেকে সিলভার পদকপ্রাপ্তরা হলেন, গণিত বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন মারুফ, ২০২০-২১ বর্ষের মো. রায়হান আহমেদ রাফি এবং ব্রোঞ্জ পদক প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, গণিত বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী ওয়াসেক আল আজাদ অভি, রায়হান ইকবাল, শুভ পাল, নাজমুন নাহার, আবু শহীদ সালমান, মিনহাজ আহমেদ সামি ও হাবিবুর রহমান। উল্লেখ্য, এবারের আন্তর্জাতিক যুব গণিত প্রতিযোগিতায় ৯৮টি দেশের সাড়ে ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সুপারভাইজার হিসেবে ছিলেন এক হাজার ৩০০ শিক্ষক। প্রতিযোগিতাটি তিন পর্বে সম্পন্ন হয়। প্রথম দুই রাউন্ড শেষে ফাইনালে মোট এক হাজার ৮০০ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। ফাইনালে ২০টি প্রশ্ন ছিল, প্রত্যেক প্রশ্নের জন্য এক পয়েন্ট নির্ধারিত ছিল। প্রতিযোগিতা শেষে সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে বহিষ্কার

কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন বিসিবির

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় হামাসের হুঁশিয়ারি

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

১০

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

১১

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

১২

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

১৩

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

১৪

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

১৫

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

১৬

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

১৭

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১৮

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১৯

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

২০
X