ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির কুয়েত মৈত্রী হলে আগুন

ঢাবির কুয়েত মৈত্রী হলে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের আবাসিক হল বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শটসার্কিট থেকে এ আগুন লেগেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হলের প্রধান ভবনের সিঁড়ির পাশের রুমে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দুপুরের দিকে হলের প্রধান ভবনের সিঁড়ির পাশে স্টোর রুম থেকে কালো ধোঁয়া বের হতে দেখতে পায় শিক্ষার্থীরা। রুমটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। পরে শিক্ষার্থীরা হলের কর্মচারীদের বিষয়টি জানালে তারা তালা ভেঙে রুমে প্রবেশ করে রুমের সব জিনিসপত্র পুড়ে গেছে দেখতে পান। এ সময় তাদের সঙ্গে শিক্ষার্থীরা মিলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। সিঁড়িতে থাকা বৈদ্যুতিক বোর্ড থেকেই আগুনের সূত্রপাত বলে তারা জানিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুন নাহার কালবেলাকে বলেন, সিঁড়ির নিচের রুমে এ আগুন লেগেছিল। পুরোনো কিছু জিনিসপত্র পুড়েছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস আসার আগেই হলের কর্মচারীরা মিলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কেউ আহত হয়নি। এ বিষয়ে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার তৌফিক বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে দুপুর আড়াইটার সময় হলে যাই। দুটি ইউনিট কাজ করেছে। আমরা যাওয়ার আগে তারা আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে আনে। শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে : তারেক রহমানের উপদেষ্টা

বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

এপস্টেইনের নথিতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস 

রাজকে নিয়ে যা বললেন পরী

অসংক্রামক রোগ বাড়ছে, সচেতনতার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের

গ্যাস সরবরাহ বিঘ্নিতের কারণ জানাল তিতাস

একটি দল হ্যাঁ ভোটের বিজয়ের কথা বলে না : জামায়াত আমির

নগদের ইতিহাসে একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

ভারতের তেল কেনা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

প্রথম ১০ রোজার বিশেষ দোয়া

১০

এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, বুঝবেন যেভাবে

১১

জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: আলী রীয়াজ

১২

কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির

১৩

তপশিলের পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর

১৪

যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই বিভাজন চায় : সালাহউদ্দিন

১৫

পাকিস্তানও বাংলাদেশের পথে!

১৬

রোজা রেখে স্বামী-স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে?

১৭

দেশে ভূমিকম্প অনুভূত

১৮

বক্স অফিসে রানির দাপট

১৯

বাংলাদেশের পাশে পাকিস্তান কি থাকবে? চূড়ান্ত সিদ্ধান্ত আজ 

২০
X