কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২২, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

বনানী বিদ্যানিকেতন হয়ে উঠেছিল বিজয়মঞ্চ

বনানী বিদ্যানিকেতন হয়ে উঠেছিল বিজয়মঞ্চ
দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উত্তরায়ণ একাডেমি ও বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ যৌথভাবে মহান বিজয় দিবস-২০২২ উদযাপন করেছে। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এই অনুষ্ঠানমালা শেষ হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে জনতা ব্যাংক, প্রাণ ও কর্মসংস্থান ব্যাংক। অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ সকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রিয়াংকা হালদার শিখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরায়ণ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলাম। প্রিয়াংকা হালদার শিখা বলেন, নতুন প্রজন্মের কাছে এ দেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে । শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, সহ-শিক্ষা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। সংস্কৃতিচর্চার মধ্য দিয়েই মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়া যায়। উত্তরায়ণ এই দায়িত্ব পালন করে যাচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরায়ণ একাডেমির সহপরিচালক হিমাদ্রী শেখর তালুকদার। অনুষ্ঠানের শুরুতে অতিথি অধ্যক্ষ প্রিয়াংকা হালদার শিখাকে ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান উত্তরায়ণ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলাম। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করে ঘাসফুল শিশু পাঠশালার শিক্ষার্থী ফাবলিহা মোস্তাক আরওয়া, দ্বিতীয় স্থান অধিকার করে বাফওয়া গোল্ডেন ঈগলস নার্সারির ইনায়া ইসরার সামারা, তৃতীয় স্থান পায় মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের মালাইকা কায়েস। ‘খ’ বিভাগে প্রথম স্থান অধিকার করে উত্তরায়ণ একাডেমির মাহির দাইয়ান আরাফ, দ্বিতীয় হয় মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের মো. রেদওয়ান হোসেন, তৃতীয় হয় মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শেখ রেশাদ আহমেদ। ‘গ’ বিভাগে প্রথম হয় ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের তাজরিয়ান সিদ্দিক, দ্বিতীয় হয় বনানী বিদ্যানিকেতনের সামিয়া আফরিন সারা ও তৃতীয় স্থান অধিকার করে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের মাইশা আহমেদ। ‘ঘ’ বিভাগে প্রথম স্থান অধিকার করে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের হুমায়রা আদিবা, দ্বিতীয় হয় বনানী বিদ্যানিকেতনের দীপান্বিতা কুন্ডু ঐশি, তৃতীয় হয় একই শিক্ষাপ্রতিষ্ঠানের আনিশা ইসলাম। বিশেষ পুরস্কার পেয়েছে বনানী বিদ্যানিকেতনের দ্বীপকথা বিশ্বাস, উত্তরায়ণ একাডেমির মাহা সুলতানা, মনীষা দাস ও আনুশকা সামন্তী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

প্রথমবার ‘কামিকাজে ড্রোন বোট’ দিয়ে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

এদের খুঁটির জোর কোথায়? / চট্টগ্রামের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার

ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের

খোয়াই বাঁধ ভেঙে তছনছ ৩০ গ্রাম, বালুখেকোদের বিরুদ্ধে মামলা

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরি কত?

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছে ‘র‍্যাডক্লিফ লাইন’

এবার ইরানের পিক্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের

বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

১০

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

১১

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১২

জাপানে রীতিমতো বিধ্বস্ত রণবীরের ‘ধুরন্ধর ২’

১৩

বিশ্লেষণ / কীভাবে পারমাণবিক কর্মসূচির বদলে গুরুত্বপূর্ণ হয়ে উঠল হরমুজ প্রণালি

১৪

প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে তারেক রহমান 

১৫

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন জামায়াত নেতা

১৬

হরমুজে তেলবাহী জাহাজে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

১৭

কুমিল্লায় বাড়ছে যক্ষ্মার ঝুঁকি

১৮

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি

১৯

সরকারি কর্মকর্তাদের আর্থিক সুবিধায় কাটছাঁটের উদ্যোগ

২০
X