বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব খানকে নিয়ে মুখ খুলতে সংবাদ সম্মেলন ডাকলেন বুবলী

শাকিব খানকে নিয়ে মুখ খুলতে সংবাদ সম্মেলন ডাকলেন বুবলী
বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বুবলী ও শাকিব খানের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। বুবলী বলছেন, সব ঠিক আছে। কিন্তু শাকিব খানের বক্তব্য বলছে, কোনো কিছুই ঠিক নেই। এবার শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে তৈরি হওয়া জটিলতায় মুখ খুলতে যাচ্ছেন বুবলী। এই চিত্রনায়িকা জানালেন আজ (বৃহস্পতিবার) ঢাকার উত্তরায় সংবাদ সম্মেলন করবেন তিনি। বুবলী বলেন, ‘আজ আমি মিডিয়ায় শাকিব খানের সম্পর্কে বলব। আমি বুঝি না তিনি কেন আমাদের সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলে আসছিলেন।’ বুবলী গণমাধ্যমে আরও বলেন, ‘বিয়ের সময় তিনি আমার থেকে অনেক কথা গোপন করেছেন। আগের বিয়ের বিষয়ে মিথ্যা বলে আমাকে বিয়ে করেছেন। আমি আসলেই জানি না, তিনি কেন বা কাকে খুশি করতে এসব করছেন। তাই আমি এ বিষয়ে সবার সামনে নিজের অবস্থান পরিষ্কার করতে চাই। শাকিব নিয়মিত আমার ইমেজ নষ্ট করার জন্য যা তা বলে যাচ্ছেন। আমি সবকিছু সবার সামনে বিস্তারিত তুলে ধরতে চাই।’ উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান বীর। কিন্তু সবকিছুই গোপন রেখেছিলেন তারা। এ বছরের ৩০ সেপ্টেম্বর বুবলী শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের খবর প্রকাশে আনেন। আর তারপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে চলছে কানাঘোষা। শোনা যাচ্ছে ইতোমধ্যে বিচ্ছেদও হয়ে গেছে তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে : তারেক রহমানের উপদেষ্টা

বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

এপস্টেইনের নথিতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস 

রাজকে নিয়ে যা বললেন পরী

অসংক্রামক রোগ বাড়ছে, সচেতনতার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের

গ্যাস সরবরাহ বিঘ্নিতের কারণ জানাল তিতাস

একটি দল হ্যাঁ ভোটের বিজয়ের কথা বলে না : জামায়াত আমির

নগদের ইতিহাসে একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

ভারতের তেল কেনা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

১০

প্রথম ১০ রোজার বিশেষ দোয়া

১১

এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, বুঝবেন যেভাবে

১২

জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: আলী রীয়াজ

১৩

কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির

১৪

তপশিলের পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর

১৫

যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই বিভাজন চায় : সালাহউদ্দিন

১৬

পাকিস্তানও বাংলাদেশের পথে!

১৭

রোজা রেখে স্বামী-স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে?

১৮

দেশে ভূমিকম্প অনুভূত

১৯

বক্স অফিসে রানির দাপট

২০
X