Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ')' at line 1
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ওয়েস্টার্ন পোশাক নিয়ে ‘ঢেউ’-এর যাত্রা শুরু

ওয়েস্টার্ন পোশাক নিয়ে ‘ঢেউ’-এর যাত্রা শুরু
জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’-এর ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’-এর যাত্রা শুরু হলো। শুধু ওয়েস্টার্ন পোশাক নিয়ে দেশের বাজারে ব্র্যান্ডটি যাত্রা শুরু করল। ৯ মার্চ থেকে সারার সব আউটলেট ও সোশ্যাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে ‘ঢেউ’-এর সব কালেকশন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন এ সাব-ব্র্যান্ডের উদ্বোধন উপলক্ষে গত ২২ জানুয়ারি রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বদের জন্য একটি ফ্যাশন-শোর আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইলের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, পরিচালক শরীফুন রেবা, সাংবাদিক, অতিথিরাসহ আরও অনেকে। ‘ঢেউ’ নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য একটি আকর্ষণীয় ওয়েস্টার্ন ফ্যাশন ব্র্যান্ড, যা ‘সারা’ লাইফস্টাইল লিমিটেডের একটি সাব-ব্র্যান্ড। সারা লাইফস্টাইল লিমিটেড এ ব্র্যান্ডকে সংযোজনের জন্য নতুন করে সাজিয়েছে সারার সব আউটলেটকে। সারার অন্যান্য পোশাকের চেয়ে ‘ঢেউ’য়ের ভিন্নতা হচ্ছে এর কাস্টমাইজড ফেব্রিক ও প্যাটার্নের বৈচিত্র্যতা। ‘ঢেউ’য়ের পোশাকগুলো সিল্ক, কটন, নিট ও ডেনিম কাপড়ের সমন্বয়ে তৈরি করা হয়েছে। বর্তমান সময়ে নতুন প্রজন্মের অনেকেই আজকাল পশ্চিমা ফ্যাশনের প্রতি ঝুঁকছেন। সেসব তরুণ-তরুণীদের রুচিশীলতাকে কেন্দ্র করে সম্পূর্ণ পশ্চিমা ধাঁচে প্রস্তুত করা হয়েছে ঢেউ’র কালেকশন। ডিজাইনের ক্ষেত্রে বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করা হয়েছে। ‘ঢেউ’য়ের সংগ্রহে পুরুষদের জন্য থাকছে ডেনিম শার্ট, করড শার্ট, কটন শার্ট, প্রিন্টেড শার্ট, ক্যাজুয়াল শার্ট, নরমাল টি-শার্ট, ওভারসাইজড টি-শার্ট, ডেনিম প্যান্ট, এমব্রয়ডারি প্যান্ট, জগার্স প্যান্ট, কারগো প্যান্ট, শর্ট প্যান্ট ও জ্যাকেট। নারীদের জন্য ‘ঢেউ’য়ের সংগ্রহে থাকছে ফ্যাশন টপস, মিডি ড্রেস, শর্ট শার্ট, ওয়েস্টার্ন শার্ট, লং টপস, শর্ট টপস, টু পিস, বডিকন, লেডিস প্যান্ট, অফ শোল্ডার শার্ট, অফ শোল্ডার টপ্স, স্লিট গাউন, নরমাল গাউন, স্কার্ট, ক্রপ টপ ও ব্লেজার। কিশোর-কিশোরী হতে শুরু করে তরুণ-তরুণীরা পরতে পারবেন ‘ঢেউ’য়ের সম্পূর্ণ ওয়েস্টার্ন এ পোশাকগুলো। পোশাকগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ৭৫০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকার মধ্যে। উল্লেখ্য, স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত সারার প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নম্বর শপটি ছিল ‘সারা’র দ্বিতীয় আউটলেট। তৃতীয় আউটলেটটি হলো বাড়ি- ১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর এ ঠিকানায়। উত্তরায় সারার পোশাক পাওয়া যাবে হাউজ নম্বর-২২, সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা এ ঠিকানায়। বারিধারা জে ব্লকে আছে সারার আরেকটি আউটলেট। বনশ্রী ই ব্লকের ১ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে রয়েছে ‘সারা’র ষষ্ঠ আউটলেট। ঢাকার বাইরে সারার প্রথম আউটলেট রংপুরে জাহাজ কোম্পানির মোড়েই। রাজধানী ঢাকার ওয়ারীতে (বাড়ি ৩৬/১ নম্বর, র্যাংকিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা-১২০৩) রয়েছে ‘সারা’র অষ্টম আউটলেট। এ ছাড়াও সম্প্রতি রাজশাহীতে (বাড়ি- ৫৩ ও ৫৪, ইউনাইটেড টাওয়ার, রানি বাজার, রাজশাহী-৬০০০) ও রাজধানী ঢাকার বাসাবোতে (বাড়ি- ৯৬/২, পূর্ব বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪) যথাক্রমে ‘সারা’র নবম ও দশম আউটলেটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া বগুড়া এবং সিলেটেও শিগগিরই শুরু হবে ‘সারা’-এর আউটলেট। আউটলেটের পাশাপাশি ‘সারা’-এর নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইনস্টাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এ ছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১০

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১১

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১২

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৩

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১৪

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১৫

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১৬

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

১৭

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

১৮

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

পুকুরে ভাসছিল মরদেহ

২০
X