কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

অভিবাসী কর্মীদের সুরক্ষায় শ্রমিক সংগঠনগুলো সক্রিয় ভূমিকা রাখতে হবে

অভিবাসী কর্মীদের সুরক্ষায় শ্রমিক সংগঠনগুলো সক্রিয় ভূমিকা রাখতে হবে
টেকসই উন্নয়নে নিরাপদ অভিবাসন নিশ্চিত করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি সুদৃঢ় করার লক্ষ্যে অভিবাসী কর্মীদের কল্যাণ ও সুরক্ষায় আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ (আইএলও) শ্রমিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিভিন্ন দেশে ১০ লাখ নারী কর্মীসহ প্রায় ১ কোটি ৩০ লাখ অভিবাসী কর্মী রয়েছে। গতকাল সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন-বাংলাদেশ (আইটিইউসি-বিসি) এমআরএ প্রজেক্টের কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতা, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আখতার চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন বাগু, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, শহীদুল্লাহ বাদল, নাসরিন আখতার ডিনা প্রমুখ। Link a Story অবৈধ অভিবাসন: জীবন নিয়ে চলছে জুয়া লিখিত বক্তব্যে শাকিল আখতার চৌধুরী বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির চাকাকে সচল রাখতে ১৯৭৬ সাল থেকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রম অভিবাসনের লক্ষ্যে বাংলাদেশ যাত্রা শুরু করে। আইএলওর হিসাবমতে, ১৯৭৬ থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব, ওমান, কাতার, জর্ডান, মরিশাস, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, লেবানন, লিবিয়া, সুদান, মিসর, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রুনেই, জাপান, মালদ্বীপ, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ১ কোটি ৩০ লাখ ২৫ হাজার ১৭৮ জন বাংলাদেশি অভিবাসী শ্রমিক পাড়ি জমান। এর মধ্যে ১৯৯১ থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত নারী অভিবাসী কর্মী সংখ্যা ১০ লাখ ৪৪ হাজার ৬৬ জন। প্রতিবছর গড়ে প্রায় ৯ থেকে ১০ লাখ শ্রমিক বিদেশে পাড়ি জমান। সংবাদ সম্মেলনে টেকসই উন্নয়নে নিরাপদ অভিবাসন নিশ্চিত করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি সুদৃঢ় করার লক্ষ্যে অভিবাসী কর্মীদের কল্যাণ ও সুরক্ষায় আইএলওসহ দেশি-বিদেশি সব শ্রমিক সংগঠনকে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

ছেলের হাতে প্রাণ গেল বাবার

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

১০

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

১১

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১২

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

১৩

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

১৪

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১৫

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

১৬

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১৭

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১৮

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১৯

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

২০
X