কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে ‘বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা’ উপাধিতে ভূষিত করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় কর্মী-সমর্থকদের ঘরে ঘরে রানা দাশগুপ্তের ছবি রাখার আহ্বান জানিয়েছেন তারা।
আজ শুক্রবার সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলনে তাকে এ উপাধিতে ভূষিত করা হয়।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ৫১ বছরেও আমাদের দাবি আদায় হয়নি। আজ আমরা সংখ্যালঘু নই, সংখ্যালঘু তারাই যারা মসজিদ-মন্দির ভাঙে। দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রানা দাশগুপ্ত আমাদের পথপ্রদর্শক। তিনি যেভাবে-যেপথে এগোবেন, দাবি আদায়ে আমাদের সে পথে যেতে হবে।
এর আগে শুক্রবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই বাদ্য বাজিয়ে, ব্যানার হাতে নেতাকর্মীরা দলে দলে যোগ দেন। এ সময় দেশাত্মবোধক গান পরিবেশন হয়।
সংখ্যালঘুদের ওপর সহিংসতা-নিপীড়ন বন্ধের দাবি নিয়ে প্ল্যাকার্ডে লিখে সম্মেলনস্থলের চারপাশ সাজানো হয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. জিনবধি ভিক্ষু, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।
সম্মেলন শেষে চট্টগ্রামসহ সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমর্থক ও নেতাকর্মীরা। আগামীকাল শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়ে পদযাত্রা সহকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি তুলে দেওয়ার কথা রয়েছে।
২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতি- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ বেশ কিছু দাবিতে এ কর্মসূচি পালিত হচ্ছে।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দক্ষিণ জেলার সভাপতি তাপস হোড়, তথ্য-প্রযুক্তি ও যোগাযোগবিষয়ক সম্পাদক প্রকৌশলী শুভ্র দেব কর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সসদ্য উত্তম কুমার শর্মা, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সংরক্ষিত নারী কাউন্সিলর রুমকি সেন গুপ্ত প্রমুখ।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা
১
মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক
২
ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২
৩
জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
৪
দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?
৫
চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র
৬
পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ
৭
আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা
৮
বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির
৯
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ
১০
জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে
১১
গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১৮০০ শ্রমিক
১২
‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’
১৩
চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী
১৪
ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার
১৫
তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
১৬
মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?
১৭
কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের
১৮
সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ