কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৩, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদের গ্রেপ্তার চান ২৩ বিশিষ্ট নাগরিক

চাঁদের গ্রেপ্তার চান ২৩ বিশিষ্ট নাগরিক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দেশের ২৩ জন বিশিষ্ট নাগরিক। আজ সোমবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিশিষ্ট নাগরিকরা বলেছেন, ‘আমরা বিস্ময় ও ক্ষোভের সঙ্গে প্রত্যক্ষ করছি যে, ১৯ মে রাজশাহীতে এক জনসমাবেশে বিএনপির জেলা কমিটির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ তার বক্তব্যে এক দফা দাবি বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে কবরে পাঠানোর আহ্বান জানান। তিনি এ বক্তব্যের মধ্য দিয়ে প্রকারান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন। আমরা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রকারী হিসেবে তাকে অবিলম্বে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে এ হত্যা পরিকল্পনার সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’ বিবৃতিতে সাম্প্রতিক সময়ে বর্তমান সরকার এবং দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সম্পর্কে দেশবাসীকে সদা সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিবৃতিদাতারা হলেন- আবেদ খান, সুজেয় শ্যাম, আশরাফুল আলম, নাসির উদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুছ, কবি ড. মুহাম্মদ সামাদ, অধ্যাপক ড. কামরুল আহসান খান, কেরামত মাওলা, অধ্যাপক জিয়াউল হাসান কিসলু, ঝুনা চৌধুরী, কাওসার চৌধুরী, মিলন কান্তি দে, কামাল পাশা চৌধুরী, মো. আহ্কাম উল্লাহ্, নাদের চৌধুরী, মিজানুর রহমান, অভিনেতা ফেরদৌস আহমেদ, রোকেয়া প্রাচী, ড. নিগার চৌধুরী, সুজিত মোস্তফা, মাহমুদ সেলিম, মুনমুন আহমেদ ও সঙ্গীতা ইমাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় তারেক রহমানের সমাবেশে নেতাকর্মীদের ঢল

বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

ভারত ম্যাচ বয়কটে যেসব ক্ষতির মুখে পাকিস্তান

রাজধানীতে প্রাণ গেল পথচারীর

ভূমিকম্পে কাঁপল কাশ্মীর

ঋণখেলাপিদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে এসেছি : হাসনাত আবদুল্লাহ

এপেস্টাইন কেলেঙ্কারি, দল ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী

অভিনেতা সেন্টুর বাসায় ভাঙচুর

এনসিপির কার্যালয়ে হামলা, আহত ১

এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে, জানালেন জামায়াত আমির

১০

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১১

পূর্বাচল প্লট দুর্নীতি : / শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের রায় আজ

১২

মেহেরপুর / ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

১৩

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

১৪

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

১৫

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

১৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

১৭

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৮

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

১৯

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

২০
X